Author: দেশের আলো

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আরিফুল ইসলাম নামে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলির দেলোয়ার হোসেনের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ আরিফুল ইসলাম (৩৫) রংপুর জেলার কালীগঞ্জ থানার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজার সংলগ্ন তানিয়ার বাড়িতে ভাড়া থাকেন। স্থানীয় সূত্রে জানা গেছে, স্যানেটারি মিস্ত্রি আব্দুল জলিলের মাধ্যমে দেলোয়ার হোসেনের বাড়িতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার কাজ চলছিল। এ জন্য সড়ক…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বর্তমান সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার। উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার। এ প্রেক্ষাপটে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উদযাপনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, জাতিসংঘের আহ্বানে ২০১৫ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) প্রতিবছরের মতো এবারও…

বিস্তারিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন নিশ্চিতের মাধ্যমে দেশের জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের আহ্বান জানিয়েছেন। রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি। এটি উন্নয়নের ভিত্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। অন্যদিকে, অপরিকল্পিত ও অদক্ষ জনসংখ্যা একটি দেশের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, একটি জাতির প্রকৃত শক্তি তার জনসংখ্যার আকারের ওপর নির্ভর করে না; বরং জনগণের শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, কর্মসংস্থান ও উৎপাদনশীলতার ওপর নির্ভর করে। রাষ্ট্রপতি বলেন, অদক্ষ ও বেকার জনসংখ্যা শিক্ষা,…

বিস্তারিত

বিয়ের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেছে বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে। নবদম্পতির হাস্যোজ্জ্বল উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। গত ৩ জুলাই নিউইয়র্কে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। এরপর থেকে তাদের প্রকাশ্যে দেখা না যাওয়ায় ভক্তদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল। অবশেষে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে ট্রাভিসের সাবেক সতীর্থ জুজু স্মিথ-শুস্টার ও লরা ক্রুকের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন এই তারকা দম্পতি। অনুষ্ঠানে টেইলরকে গোলাপি ফুলেল গাউনে এবং ট্রাভিসকে কালো স্যুটে দেখা যায়। অতিথিদের সঙ্গে হাসি-আড্ডা, ছবি তোলা ও আনন্দঘন মুহূর্তে অংশ নেন তারা। তারকা এই জুটির স্বাভাবিক ও প্রাণবন্ত…

বিস্তারিত

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী। দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে তিনি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্প নিয়ে বৈঠক করেছেন। রোববার (১২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানান। বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রকল্পটি প্রতিদিন ঢাকা শহরের প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। প্রকল্পটি ২০২৮ সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে পারে বলে আশা করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে আগামী…

বিস্তারিত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেওয়া ব্যতিক্রমী উপহারে ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতারা পড়েছেন অস্বস্তিকর পরিস্থিতিতে। আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী নেতাদের প্রত্যেককে নাম খোদাই করা একটি করে রিভলবার ও ছয়টি তাজা গুলি উপহার দেন এরদোয়ান। তবে আগ্নেয়াস্ত্রের মতো এই উপহার গ্রহণ, পরিবহন ও সংরক্ষণ নিয়ে বিভিন্ন দেশের নেতাদের নিরাপত্তা কর্মকর্তাদের পড়তে হয় জটিলতায়। ৭ ও ৮ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিত দুই দিনের ন্যাটো সম্মেলন শেষে ফেরার পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথম বিষয়টি প্রকাশ করেন। তিনি জানান, এরদোয়ান অংশগ্রহণকারী নেতাদের একটি করে রিভলবার উপহার দিয়েছেন, যার গায়ে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল। কালো আস্তরণ দেওয়া লাল বাক্সে রাখা…

বিস্তারিত

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে সাত দফা জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, জরুরি ওষুধ ও স্যালাইনের পর্যাপ্ত মজুত, অ্যান্টি-স্নেক ভেনম সরবরাহ এবং গর্ভবতী নারী ও শিশুদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে বন্যা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং দেশের সব সিভিল সার্জন অংশ নেন। সভায় সিদ্ধান্ত হয়, বন্যাকবলিত সব উপজেলা,…

বিস্তারিত

নতুন ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করতে ঢাকায় এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১২ সদস্যের প্রতিনিধিদল। মিশনের নেতৃত্ব দিচ্ছেন আইএমএফের মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশন প্রধান ইভো ক্রজনার। রোববার (১২ জুলাই) থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক শুরু করবে আইএমএফের প্রতিনিধিদল। আলোচনার অংশ হিসেবে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোসহ দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সরকার নতুন কর্মসূচির আওতায় তিন বছরের জন্য ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে। এই অর্থ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায়…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে চিকিৎসকদের সময়নিষ্ঠা, দায়িত্ববোধ এবং রোগীদের প্রতি সহমর্মী আচরণ অত্যন্ত জরুরি। শনিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢামেক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের ইতিহাস ও…

বিস্তারিত