Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ
- এবার ঢাকায় আসছেন শাকিরা?
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদনে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির
- শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
Author: দেশের আলো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত একটি কাভার্ড ভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. মাসুম বিল্লাহ ও পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন— আব্দুর রহিম (৪২), মো. ফারুক ওরফে বাবু (৪০), মো. রফিকুল ইসলাম (৪০), আব্দুল গাফফার (৩৭) এবং আব্দুর রহমান (৩০)। পুলিশ জানায়,…
প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়ে দেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় অলি আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী চারদিক থেকে শত্রু দ্বারা পরিবেষ্টিত, তাই রাষ্ট্র পরিচালনায় তাকে আরও সতর্ক থাকতে হবে। অলি আহমেদ বলেন, ১১ দলীয় জোট প্রধানমন্ত্রীর শত্রু নয়, বরং বন্ধু। দেশের স্বার্থ বিবেচনায় তারা প্রকাশ্যে পরামর্শ দিচ্ছে। তার ভাষ্য, এই…
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দুটি কর্মসূচির উদ্বোধন করেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। এরপর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাতে সরকারের বিভিন্ন সাফল্য ও কার্যক্রম তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ প্রদান…
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ টানা তিন দিন শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা একাধিক আপিলের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি একটি আপিল করেন। এছাড়া নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর পক্ষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পৃথক আপিল দায়ের করেন। আদালতে সুজন সম্পাদকসহ চার ব্যক্তির পক্ষে…
সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন বেতন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল বেতনের ব্যবধান কমিয়ে ১:৮ থেকে ১:৭.৫ করার প্রস্তাব দিয়েছে পে স্কেল পর্যালোচনাকারী সচিব কমিটি। একই সঙ্গে বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ, কিছু ভাতা বৃদ্ধি এবং বাস্তবায়ন পদ্ধতিতে পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা দেওয়া হলেও এখনো এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়নি। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, গেজেট প্রকাশে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। চূড়ান্ত অনুমোদনের আগে সচিব কমিটির আরও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।…
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর তাদের সঙ্গে হওয়া চুক্তির কিছু অংশ এখন আর কার্যকর নেই বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি অভিযোগ করেছেন, মার্কিন হামলা ও নতুন নিষেধাজ্ঞা চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত লঙ্ঘন করেছে। বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে আব্বাস আরাগচি বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের তেল বিক্রির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা চুক্তির বড় ধরনের লঙ্ঘন। তার দাবি, এসব পদক্ষেপের কারণে চুক্তির কিছু অংশ ‘অকার্যকর’ হয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের চলমান সংঘাতসহ আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতির কারণেও যুদ্ধ বন্ধের চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও…
ইরানের সঙ্গে করা সমঝোতা চুক্তি আর কার্যকর নেই বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর দুই দেশের মধ্যে থাকা সমঝোতার অধ্যায় শেষ হয়ে গেছে। বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। এ সময় ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাশে দাঁড়িয়ে ইরান ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানান তিনি। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে থাকা সমঝোতা স্মারকের (এমওইউ) সময় শেষ হয়ে গেছে। তিনি দাবি করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চালানো সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি বদলে গেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানকে পরমাণুমুক্ত করাই তার সরকারের মূল…
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের সর্বশেষ শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মডেল সিরিজ জিপিটি-৫.৬ উন্মুক্ত করতে যাচ্ছে। নতুন এই মডেলগুলো উন্নত সক্ষমতা নিয়ে আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৯ জুলাই) জিপিটি-৫.৬ সিরিজের মডেলগুলো সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ওপেনএআই। একই সঙ্গে বিশ্বব্যাপী প্রিভিউ অ্যাক্সেস সম্প্রসারণের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ওপেনএআই জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক অংশীদারের জন্য জিপিটি-৫.৬-এর প্রিভিউ সংস্করণ চালু করেছিল। জিপিটি-৫.৬ সিরিজে তিনটি নতুন মডেল রয়েছে। এর মধ্যে ‘সল’ (Sol) হবে প্রতিষ্ঠানটির প্রধান বা ফ্ল্যাগশিপ মডেল, ‘টেরা’ (Terra) দৈনন্দিন কাজের জন্য মাঝারি সক্ষমতার মডেল এবং ‘লুনা’ (Luna) হবে দ্রুতগতির ও তুলনামূলক কম…
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম নিয়ে দেশের মানুষের মনোভাব জানতে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষ তার কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। জরিপ অনুযায়ী, ৭৫ শতাংশের বেশি উত্তরদাতা প্রধানমন্ত্রীর কার্যক্রমকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য ডেল্টাগ্রামের পরিচালিত এ জরিপে বলা হয়, নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের চার মাসের মাথায় প্রধানমন্ত্রীর কর্মক্ষমতা নিয়ে এই মতামত পাওয়া গেছে। জরিপের তথ্য অনুযায়ী, ১২ থেকে ২৪ জুন পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত সমীক্ষায় ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে ১৭ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা অসন্তোষ জানিয়েছেন এবং ৭ দশমিক ২ শতাংশ…
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত ইমন হত্যা মামলার বাদী বৃদ্ধ বাবা ওমর খৈয়ামকে (৭০) কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, মামলা প্রত্যাহার না করায় ‘কিলার জাহিদ’ ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় বাধা পেয়ে হামলাকারীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার মাসদাইর কাজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওমর খৈয়ামকে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রাতে মাসদাইর গুদারাঘাট এলাকায় ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ইমনের বাবা ওমর খৈয়াম বাদী হয়ে ফতুল্লা…
