Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ
- এবার ঢাকায় আসছেন শাকিরা?
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদনে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির
- শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
Author: দেশের আলো
যুক্তরাজ্যের লেবার পার্টির পরবর্তী নেতা এবং দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহাম। দলটির অধিকাংশ আইনপ্রণেতা (এমপি) তাকে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফার মনোনয়ন গণনায় ৪০৩ জন লেবার এমপির মধ্যে ৩২২ জনই অ্যান্ডি বার্নহামের পক্ষে সমর্থন দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ করতে প্রয়োজনীয় ৩২৩টি মনোনয়নের চেয়ে তিনি মাত্র এক ভোট দূরে রয়েছেন। দলের কয়েকজন এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার পার্লামেন্টে উপস্থিত থাকতে না পারলেও শিগগিরই ফিরে এসে তারা বার্নহামকে আনুষ্ঠানিক সমর্থন জানাবেন। ফলে নতুন কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় না এলে আগামী সপ্তাহেই তাকে লেবার পার্টির নেতা ঘোষণা…
দেশের অর্থনীতি শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না। তাই শিল্প খাতের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও সৌদি আরব-বাংলাদেশ চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের শিল্প খাতকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের নিয়মিত আলোচনা অব্যাহত থাকবে। অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে হলে শিল্প খাতের উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিটিএমএর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা…
রাজনীতি শুধু ক্ষমতা ভোগের মাধ্যম নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের একটি প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার (১০ জুলাই) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটানো। জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন,…
এইচএসসি পরীক্ষার খাতা আগে-পরে নেওয়াকে কেন্দ্র করে পরীক্ষাকেন্দ্রে সহপাঠীর সঙ্গে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পরীক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। পরীক্ষাকেন্দ্রের বাইরে ওই শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা। বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে সিদ্ধিরগঞ্জের গোদনাই পাঠানটুলিস্থ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান আহত শিক্ষার্থী মো. রাজিন সালেহ (১৮)। ওই দিন পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে বৃহস্পতিবার (৯ জুলাই) তার বাবা মো. আল মুনসুর রাসেল সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, রাজিন সালেহ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষার খাতা বিতরণের সময় নিয়ম…
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সিয়াম মুক্তার ভূঁইয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম মুক্তার ভূঁইয়ার মৃত্যু হয়। এর আগে বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) লস্করদী গ্রামের বাসিন্দা। সংঘর্ষে আহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।…
চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় ১০টি বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গত মানুষের সহায়তা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহদী আমিন জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বহু মানুষ দুর্ভোগে পড়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। তিনি বলেন, সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী দ্রুত মানবিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগকবলিত এলাকার সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে এবং দুর্গত মানুষের পাশে…
তরুণদের সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের শক্তিতে রূপান্তর এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনাকে সমন্বিত করে একটি সুস্থ, দক্ষ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। শুক্রবার (১০ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আগামীকাল শনিবার দিবসটি পালিত হবে। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। তাদের শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও…
রাষ্ট্রীয় মর্যাদায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। শেষ শ্রদ্ধা জানাতে ইরানসহ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় লাখো শোকাহত মানুষের সমাগম হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে খামেনির দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। খামেনির নিজস্ব ইচ্ছা অনুযায়ী শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র এই স্থানে তার সমাহিত করার ব্যবস্থা করা হয়েছে। এর আগে ইরাকের ঐতিহাসিক শহর কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়। পরে জানাজা ও শেষ শ্রদ্ধার জন্য মরদেহ নেওয়া হয় ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে,…
বাংলাদেশের অর্থনীতি চলতি ২০২৬-২৭ অর্থবছরে ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে ফিরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে প্রবৃদ্ধির গতি ধীর থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)-এর হালনাগাদ প্রতিবেদনে এডিবি জানিয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে। সদ্য সমাপ্ত অর্থবছরের সম্ভাব্য ৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় এটি কিছুটা বেশি। এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল রপ্তানি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতা এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতার কারণে বাংলাদেশের অর্থনৈতিক…
আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ বহাল রাখার পর তিনি এ প্রতিক্রিয়া জানান। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে হবে। এ বিষয়ে সরকারের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে বলেও জানান তিনি। আইনমন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় বাংলাদেশের মানুষের জীবনে বোঝা এবং গণতন্ত্রের জন্য অন্তরায় ছিল। এ রায়ের মাধ্যমে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল থাকল। তিনি আরও বলেন, সংবিধানের ৭-ক ও ৭-খ ধারা ফ্যাসিজমকে স্থায়ী করার কৌশল ছিল। আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা…
