Author: দেশের আলো

গুরুতর স্বাস্থ্যগত কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, বিকেল ৫টা ১ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেন। স্পিকারের উদ্দেশে লেখা পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মাঝেই সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন। পদত্যাগপত্রে তিনি বলেন, এসব শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার…

বিস্তারিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সম্পৃক্ত উচ্চপদস্থ ব্যক্তিদের অপসারণের দাবিও জোরালো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জনকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে…

বিস্তারিত

দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁস এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে জেন-জি প্রজন্ম। প্রচলিত স্লোগানের পাশাপাশি মিম, রিলস, ব্যঙ্গাত্মক পোস্টার ও পপ কালচারকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা এ আন্দোলনে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। যন্তর মন্তরের বিভিন্ন স্থানে দেশাত্মবোধক গান, স্বেচ্ছাসেবীদের পরিচালিত মেডিক্যাল ক্যাম্প এবং ব্যঙ্গাত্মক পোস্টার নিয়ে আন্দোলনকারীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আন্দোলনকারী ২৭ বছর বয়সী পি হোসেন খান নিজেকে একজন ‘মিমার’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, সরকারের কাছে দাবিগুলো পৌঁছে দিতে হাস্যরস ও ব্যঙ্গ কখনো কখনো সবচেয়ে কার্যকর মাধ্যম হয়ে ওঠে। গত…

বিস্তারিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকারচালক নাদিমকে (৫০) আটক করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং পেশায় ইজিবাইকচালক ছিলেন। স্বজনদের অভিযোগ, রাতে ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি প্রাইভেটকারের সঙ্গে রফিকুলের গাড়ির ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রাইভেটকারচালক নাদিম রফিকুলকে কিল-ঘুষি মারেন। এতে তার নাক দিয়ে রক্ত…

বিস্তারিত

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। তবে এ আমন্ত্রণ গ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতের পাঠানো আমন্ত্রণপত্র বাংলাদেশ পেয়েছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমন্ত্রণের চিঠি পেয়েছি। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।” এদিকে, সম্প্রতি বিদেশ সফরের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন টেলিফোনে…

বিস্তারিত

বাংলাদেশকে আগামী এক দশকের মধ্যে বিশ্বের অন্যতম শক্তিশালী উদীয়মান অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০৩৪ সালের মধ্যে দেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘এফডিআই সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে দৃঢ়প্রতিজ্ঞ।” তিনি দেশি ও বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ এবং ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে বলেন,…

বিস্তারিত

বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এ লক্ষ্য অর্জনে আইনি সংস্কার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের পক্ষে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মন্ত্রী জানান, সড়ক নিরাপত্তাবিষয়ক কর্মদশক (২০২১–২০৩০)-এর বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ আইনি, নীতিগত ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বলেন, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিত করা এবং…

বিস্তারিত

ডেঙ্গু প্রতিরোধে বড় পদক্ষেপ নিয়েছে ভারত। প্রথমবারের মতো দেশটিতে ডেঙ্গুর একটি ভ্যাকসিন বাজারজাতের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস-এর তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি এখন ভারতে ব্যবহারের অনুমতি পেয়েছে। ভারতে ডেঙ্গু জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত হওয়ায় এই অনুমোদনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। গত দুই দশকে দেশটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১১ গুণ বেড়েছে। বিশ্বব্যাপী ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশই ভারতে শনাক্ত হয়, যদিও গবেষকদের মতে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে আরও বেশি। তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চার থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন। ‘কিউডেঙ্গা’ একটি…

বিস্তারিত

দেশের তৃণমূল থেকে শুরু করে আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত ও বৈচিত্র্যময় প্রতিভাকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হতে যাচ্ছে নতুন টেলিভিশন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’। প্রচলিত রিয়েলিটি শোর গণ্ডি পেরিয়ে সব ধরনের প্রতিভার জন্য উন্মুক্ত একটি জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গান, নাচ বা কমেডির মধ্যে সীমাবদ্ধ না থেকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে লোকশিল্প, লাঠিখেলা, পুতুলনাচ, বহুরূপী, অ্যাক্রোবেটিক্স, জাদুবিদ্যা, রোবটিক্স, ড্রোন শো, স্যান্ড আর্ট এবং আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবনসহ যেকোনো ব্যতিক্রমী প্রতিভা নিয়ে। এক বছর মেয়াদি এই আয়োজনের মোট ৫২টি পর্ব থাকবে। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ৪৫…

বিস্তারিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিলের সমর্থক। তার সঙ্গে ওই এলাকার আরও অর্ধশত ব্রাজিল সমর্থক রয়েছেন। একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনার সমর্থক। তার সঙ্গেও প্রায় অর্ধশত আর্জেন্টিনা সমর্থক রয়েছেন। স্থানীয়দের ভাষ্য, ব্রাজিল…

বিস্তারিত