Author: দেশের আলো

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, সরকার আর সরাসরি এমডি নিয়োগ দেবে না; বরং প্রার্থী মনোনয়ন দেবে এবং বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত নিয়োগ দেবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে। সরকার জানিয়েছে, ব্যাংক খাতের শীর্ষ পদে নিয়োগে স্বচ্ছতা, পেশাদারত্ব এবং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংক—সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) পিএলসির এমডি…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণ উদ্ভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় তাদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান। বিশ্বচ্যাম্পিয়ন দলটি বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী। উপ-প্রেস সচিব জানান, আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য এ গৌরবময় সাফল্য অর্জনের জন্য বিজয়ী দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার (২ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে ঢাকার চারপাশের নৌপথ চালু-সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার তথ্য জানান তাঁর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। তিনি জানান, সভায় রাজধানীর চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার…

বিস্তারিত

স্পেনের সেউটা সীমান্তে নজিরবিহীন অভিবাসী ঢলের প্রেক্ষাপটে স্পেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তমুক্ত শেনজেন চুক্তি এক মাসের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার (১ আগস্ট) প্রকাশিত সরকারি ঘোষণায় ইতালির কর্তৃপক্ষ জানায়, এ সিদ্ধান্তে স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর নাগরিকদের ইতালি ভ্রমণে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে স্পেন থেকে আকাশ বা সমুদ্রপথে ইতালিতে প্রবেশকারী ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের ক্ষেত্রে অতিরিক্ত তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষা এবং দেশের অভ্যন্তরে সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধের জন্যই এ জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।…

বিস্তারিত

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, দেশের সব বন্ধ জুটমিল, টেক্সটাইল মিল ও শিল্পকারখানা পুনরায় চালুর লক্ষ্যে সরকার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিল্পখাত আবারও প্রাণ ফিরে পাবে। শনিবার (১ আগস্ট) টাঙ্গাইলের বাজিতপুর এলাকায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে সব বন্ধ জুটমিল, শিল্পকারখানা ও টেক্সটাইল মিল চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। শুধু টাঙ্গাইল নয়, দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, টাঙ্গাইলের…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা সমন্বিতভাবে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত থাকবে। শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ ও মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। তবে আমরা একসঙ্গে কাজ করলে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব।’ তিনি বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো…

বিস্তারিত

বাংলাদেশে ধর্মকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টি বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ। ধর্মকে ব্যবহার করে কেউ যেন সমাজে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদের আয়োজনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হাজার বছর ধরে এ ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে গুলশানের বাসভবন থেকে বের হয়ে প্রধানমন্ত্রী প্রায় আড়াই ঘণ্টা রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি জানান, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে বের হন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত ও শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকার সড়ক ঘুরে দেখেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তার গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করে। মাগরিবের…

বিস্তারিত

ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ মুক্তির মাত্র ১২ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৭০০ মিলিয়ন ডলারের আয়ের মাইলফলক অতিক্রম করেছে। বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতায় ছবিটি ইতোমধ্যে ২০২৬ সালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রগুলোর তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। আন্তর্জাতিক বক্স অফিসের সর্বশেষ হিসাব অনুযায়ী, উত্তর আমেরিকায় ছবিটি আয় করেছে ৩২০ দশমিক ৫ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৪০৭ দশমিক ৪ মিলিয়ন ডলার। ফলে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭২৭ দশমিক ৯ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৫৮৭ কোটি টাকা। চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার…

বিস্তারিত

দীর্ঘদিনের কঠোর মুদ্রানীতি অনুসরণের পর প্রায় দুই বছর পর নীতি সুদহার (রেপো রেট) কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১০ শতাংশ থেকে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ও ১৩তম সভায় গভর্নর ও কমিটির সভাপতি মো. মোস্তাকুর রহমান এফসিএমএর সভাপতিত্বে দেশের মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্যসহ বিভিন্ন সামষ্টিক…

বিস্তারিত