Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ
- এবার ঢাকায় আসছেন শাকিরা?
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদনে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির
- শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
Author: দেশের আলো
পাকিস্তানের উত্তরাঞ্চলের কারাকোরাম পর্বতমালায় ব্রড পিকে অভিযান চালানোর সময় তুষারধসে খ্যাতিমান নেপালি পর্বতারোহী নির্মল পূর্জাসহ ১০ জন নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার পর তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধার অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি) এ তথ্য নিশ্চিত করেছে। ক্লাবের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে আরোহীদের একটি দলের ওপর তুষারধস নেমে আসে। খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এসিপি জানায়, নির্মল পূর্জার নেতৃত্বাধীন অভিযাত্রী দলের সঙ্গে দুর্ঘটনার পর থেকে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। নিখোঁজ ১০ জনের মধ্যে পাঁচজন নেপালি, একজন পাকিস্তানি,…
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা। এ মর্মান্তিক ঘটনার খবর দেশে পৌঁছানোর পর থেকেই স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। বুধবার (২৯ জুলাই) স্থানীয় সময় রাত ৩টার দিকে কুইন্সটাউনের ওই সুপারশপে আগুনের ঘটনা ঘটে। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন ছয় বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো না এলেও স্থানীয়ভাবে নিহতদের পরিচয় যাচাই করা হয়েছে।…
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত কর আরোপ না করে নতুন রাজস্ব খাত সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নকে এবারের বাজেটের প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা। বাজেট উপস্থাপনকালে সাখাওয়াত হোসেন…
দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সেই প্রশ্ন এখন দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। বিএনপির ভেতরে ও বাইরে একাধিক নাম আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব সমীকরণ। দলীয় সূত্র বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার রাষ্ট্রপতি পদে দক্ষ, গ্রহণযোগ্য, অভিজ্ঞ ও আস্থাভাজন একজন ব্যক্তিকে মনোনয়ন দিতে চায় বিএনপি। দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, এই পদে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াই হবে সবচেয়ে উপযুক্ত পথ। বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে,…
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন তাঁর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। তিনি জানান, বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে…
গণ-অভ্যুত্থান-পরবর্তী জনপ্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেবামুখী ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনকারীদের কর্মের যথাযথ স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হবে। অন্যদিকে, আইন-বিধি লঙ্ঘন করে জনসেবায় ব্যাঘাত ঘটানো বা অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মতিঝিলে মেট্রোরেল স্টেশনের…
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের কয়েক শতাব্দী পুরোনো বৌদ্ধবিহার ওয়াত ফ্রা মাহাথাত ওরামাহাওয়িহানকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণ ও সুরক্ষা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। রোববার (২৬ জুলাই) থাই সরকার এ তথ্য জানিয়েছে। নাখন সি থাম্মারাত প্রদেশে অবস্থিত বৌদ্ধবিহারটি থাইল্যান্ডের নবম বিশ্ব ঐতিহ্য স্থান এবং দেশটির দক্ষিণাঞ্চলের প্রথম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই স্বীকৃতির ফলে বিশ্ব ঐতিহ্য স্থানটির সংরক্ষণ, সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে সহযোগিতা আরও জোরদার হবে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনে শনিবার বৌদ্ধবিহারে কর্মকর্তা ও ভিক্ষুরা…
চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের প্রথম ২৫ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার।…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭৭ বছর বয়সী বৃদ্ধা সাফিয়া বেগমকে হত্যার দায়ে রুবেল প্রধান ওরফে রুবেল মুন্সি নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুবেল প্রধান চাঁদপুর জেলার উত্তর পাঁচআনী এলাকার লিটন মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ জেলা কোর্টের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জাকির রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের টাকা সংগ্রহের উদ্দেশ্যে প্রতিবেশী বৃদ্ধা সাফিয়া বেগমকে নিজ ঘরে হত্যা করে তার স্বর্ণালংকার লুট করে নিয়ে যান রুবেল। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি প্রযুক্তিগত উদ্ভাবন ও যৌথ সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রোববার (২৬ জুলাই) ঢাকার সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ও আন্তঃসীমান্ত হুমকি, সাইবার ও তথ্যভিত্তিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তাসহ বহুমাত্রিক ও জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। ফলে দেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা আধুনিকায়নের…
