Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস

    হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

    প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • রাজনীতির কারণে কাজের সুযোগ পাননি অনেক চিকিৎসক: মির্জা আব্বাস
    • হত্যাকাণ্ডের ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি
    • প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম
    • রকেট পুনর্ব্যবহারে নতুন সাফল্য স্পেসএক্সের
    • বয়সকে হার মানিয়ে ৯৬-এ সাত মহাদেশ ভ্রমণ
    • ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ নিয়ে আশ্বস্ত করলেন জ্বালানিমন্ত্রী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিনোদন

    মারা গেছেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

    দেশের আলোঅক্টোবর ৩০, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    স্টার ট্রেক অভিনেতা

    বিনোদন ডেস্ক

    ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। শেক্সপিয়রের নাটকে ধ্রুপদি অভিনয় এবং পর্দায় স্মরণীয় চরিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই ব্রিটিশ অভিনেতার বয়স হয়েছিল ৮৬ বছর।

    স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মুখপাত্র কেলি বুশ নোভাক জানান, আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ার সঙ্গে ‘সংক্ষিপ্ত কিন্তু মর্মস্পর্শী এক লড়াইয়ের’ পর তাঁর মৃত্যু হয়েছে। এর আগে অভিনেতার এসব রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে জানানো হয়নি।

    বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহশিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন। ‘এক্স-মেন’ সিরিজে স্টুয়ার্টের সঙ্গে অভিনয় করা হিউ জ্যাকম্যান তাঁকে মঞ্চ ও পর্দার অন্যতম সেরা অভিনেতা হিসেবে স্মরণ করেছেন। তিনি লিখেছেন, স্টুয়ার্ট ছিলেন তাঁর অসাধারণ বন্ধু ও মহৎ মানুষ। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানান জ্যাকম্যান।

    ‘এক্স-মেন’ চলচ্চিত্রে অধ্যাপক চার্লস জেভিয়ার এবং ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজ ও চলচ্চিত্রে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন স্টুয়ার্ট। তবে তাঁর অভিনয়জীবনের বড় একটি অংশ কেটেছে মঞ্চে। চলচ্চিত্রের কাল্পনিক জগৎ কিংবা ইউএসএস এন্টারপ্রাইজ মহাকাশযানের চেয়ে থিয়েটারের মঞ্চেই বেশি সময় কাটিয়েছেন তিনি।

    ক্লডিয়াস থেকে ম্যাকবেথ, শেক্সপিয়রের নানা চরিত্রে অভিনয় করেছেন স্টুয়ার্ট। একক অভিনয়ে চার্লস ডিকেন্সের ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চস্থ করার জন্যও পরিচিত ছিলেন তিনি। ঘনিষ্ঠ বন্ধু ইয়ান ম্যাককেলেনের সঙ্গে হ্যারল্ড পিন্টারের ‘নো ম্যানস ল্যান্ড’ এবং স্যামুয়েল বেকেটের ‘ওয়েটিং ফর গডো’ নাটকেও অভিনয় করেছেন। লন্ডনের ওয়েস্ট এন্ড ও নিউইয়র্কের ব্রডওয়েতে মঞ্চস্থ হয়েছিল নাটকগুলো।

    স্টুয়ার্টের মৃত্যুতে শোক জানিয়ে ইয়ান ম্যাককেলেন লিখেছেন, তিনি নিজের অনুভূতি কখনো আড়াল করতেন না। এ কারণেই তিনি ছিলেন এমন একজন মানুষ, যার ওপর নির্ভর করা যায়, যাঁকে শ্রদ্ধা করা যায় এবং তাঁর নিজের ক্ষেত্রে যাঁকে ভালোবাসা যায়।

    অভিনয়জীবনে মঞ্চের কাজের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন স্টুয়ার্ট। ২০০৭ সালে ইংল্যান্ডের চিচেস্টার ফেস্টিভ্যাল থিয়েটারে রুপার্ট গুল্ডের পরিচালনায় প্রথমবারের মতো ‘ম্যাকবেথ’ চরিত্রে অভিনয় করেন তিনি। পরে নাটকটি লন্ডনের ওয়েস্ট এন্ডে মঞ্চস্থ হয়। এরপর যুক্তরাষ্ট্রের ব্রুকলিন একাডেমি অব মিউজিকে প্রদর্শিত হওয়ার পর ২০০৮ সালে ব্রডওয়েতে যায়।

    ম্যাকবেথ চরিত্রে অভিনয়ের জন্য নিজের ক্যারিয়ারে টনি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন স্টুয়ার্ট। তাঁর অভিনয়ের প্রশংসা করেছিল দ্য টাইমস অব লন্ডন, দ্য ডেইলি টেলিগ্রাফ ও দ্য নিউইয়র্ক টাইমস। ২০০৮ সালে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রায় ৫০ বছর ধরে এই চরিত্রে অভিনয়ের অপেক্ষায় ছিলেন। মাত্র ১৪ বছর বয়সে নাটকটির সংলাপ ও স্বগতোক্তি মুখস্থ করেছিলেন তিনি।

    ১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্ম প্যাট্রিক স্টুয়ার্টের। ১৯৬০-এর দশকে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে যোগ দিয়ে মঞ্চে অভিনয় শুরু করেন তিনি। ১৯৮৭ সালে ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন পিকার্ডের চরিত্রে অভিনয়ের সুযোগ পান। সাত মৌসুমের ধারাবাহিকটি তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। ২০০০ সালে প্রথম ‘এক্স-মেন’ চলচ্চিত্রে অধ্যাপক চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করেন তিনি। পরে সিরিজটির একাধিক ছবিতে তাঁকে দেখা যায়। ২০১৭ সালের ‘লোগান’ ছবিতেও অভিনয় করেন স্টুয়ার্ট।

    মঞ্চ ও পর্দায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন। এরপর থেকেই তাঁর নামের আগে ‘স্যার’ যুক্ত হয়। অভিনয়ের বাইরেও মানবাধিকার, পারিবারিক সহিংসতার শিকার মানুষ, শরণার্থী ও প্রাণিকল্যাণের পক্ষে কাজ করেছেন তিনি।

    স্ত্রী সানি ওজেল এবং আগের সংসারের দুই সন্তান ড্যানিয়েল ও সোফিকে রেখে গেছেন প্যাট্রিক স্টুয়ার্ট। শেক্সপিয়রের মঞ্চ থেকে মহাকাশযানের ক্যাপ্টেন কিংবা অতিমানবদের শিক্ষক—বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন এই অভিনেতা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিনোদন

    বাংলাদেশে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’

    By দেশের আলোনভেম্বর ১৫, ২০২৬
    বিনোদন

    ৩৬০০ কোটি টাকার সম্পদের মালিক লিওনার্দো ডিক্যাপ্রিও

    By দেশের আলোনভেম্বর ১৪, ২০২৬
    বিনোদন

    বাংলাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘সয়’

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বিনোদন

    ফের বিপাকে শাহরুখ খান, গেরুয়া পোশাক ঘিরে ‘কিং’ বয়কটের ডাক

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বিনোদন

    কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড, কবে আসছে নতুন সিনেমা?

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বিনোদন

    এলিজাবেথ হোমসের প্রতারণার গল্পে বক্স অফিসে সাফল্য

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বিনোদন

    ‘ডিভাইন রাইভালস’-এর চলচ্চিত্র স্বত্ব কিনল ডিজনি

    By দেশের আলোনভেম্বর ৯, ২০২৬
    বিনোদন

    কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

    By দেশের আলোনভেম্বর ৮, ২০২৬
    বিনোদন

    ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে জনি ডেপের শর্ত

    By দেশের আলোনভেম্বর ৭, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

    মার্চ ১৫, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন