Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ার অঙ্গীকার বাংলাদেশের: প্রধানমন্ত্রী

    সলিমুল্লাহ মুসলিম হলের ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রপতির আশ্বাস

    ফের বিপাকে শাহরুখ খান, গেরুয়া পোশাক ঘিরে ‘কিং’ বয়কটের ডাক

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ার অঙ্গীকার বাংলাদেশের: প্রধানমন্ত্রী
    • সলিমুল্লাহ মুসলিম হলের ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রপতির আশ্বাস
    • ফের বিপাকে শাহরুখ খান, গেরুয়া পোশাক ঘিরে ‘কিং’ বয়কটের ডাক
    • বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ
    • এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত: অর্থমন্ত্রী
    • সোনারগাঁয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগত নেতৃত্ব গঠনের আহ্বান রাষ্ট্রপতির

    দেশের আলোনভেম্বর ৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগত নেতৃত্ব

    নিজস্ব প্রতিবেদক

    উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পৃক্ততা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পরিচালিত হতে হবে।

    সোমবার (২ নভেম্বর) বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৬-এর অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

    রাষ্ট্রপতি বলেন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় মর্যাদা, নিরাপত্তা ও জনগণের কল্যাণ সুরক্ষিত রাখতে হবে। পাশাপাশি সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে হবে।

    তিনি বলেন, বাংলাদেশকে আরও সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে মানসম্মত নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান এবং জাতীয় স্বার্থ অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

    বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁদের সাহস, আত্মত্যাগ ও অঙ্গীকারের কথা স্মরণ করেন তিনি।

    মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অবদান এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার বিষয়টি উল্লেখ করে তাঁর প্রতিও শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। ১৯৭৭ সালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে পেশাদার সামরিক শিক্ষা বিস্তারে জিয়াউর রহমানের ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।

    এ ছাড়া ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং গত ১৭ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে আত্মোৎসর্গকারীদের স্মরণ করেন রাষ্ট্রপতি। জনগণের মর্যাদা সমুন্নত রাখা, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    রাষ্ট্রপতি বলেন, প্রচলিত নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সাইবার হুমকি, আন্তদেশীয় অপরাধ, সন্ত্রাসবাদ, মহামারি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

    তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, পরিবেশগত স্থায়িত্ব, প্রযুক্তিগত সক্ষমতা এবং শক্তিশালী প্রতিষ্ঠানও জড়িত।

    পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বঙ্গোপসাগর ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত অবস্থানের কারণে সতর্কতা ও দূরদর্শিতার গুরুত্ব বেড়েছে।

    কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও উন্নত ডিজিটাল প্রযুক্তি যুদ্ধ এবং নিরাপত্তার ধরন বদলে দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ভুল তথ্য, অপতথ্য ও সাইবার হুমকি জাতীয় নিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

    এসব বাস্তবতা মোকাবিলায় কৌশলগত দূরদর্শিতা, সঠিক বিচার-বিশ্লেষণ, বুদ্ধিবৃত্তিক উদারতা এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের সঙ্গে কাজ করার সক্ষমতাসম্পন্ন নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

    ন্যাশনাল ডিফেন্স কলেজের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটি সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং বন্ধুপ্রতিম দেশগুলোর জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে সমসাময়িক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে অভিন্ন উপলব্ধি গড়ে তোলা সম্ভব হচ্ছে।

    কোর্সে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। একই সঙ্গে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও জবাবদিহি বজায় রাখতে হবে।

    বিদেশি অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে তাঁদের অভিজ্ঞতা নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে সহায়ক হবে।

    রাষ্ট্রপতি শান্তিপূর্ণ সহাবস্থান, জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি সংঘাতের পরিবর্তে সহযোগিতা, মতবিরোধের পরিবর্তে সংলাপ এবং সংঘর্ষের পরিবর্তে শান্তির আহ্বান জানান।

    সক্ষম ও দূরদর্শী নেতৃত্ব গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করেন তিনি।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান। এ সময় কলেজের ফ্যাকাল্টি সদস্য, কোর্স সম্পন্নকারী সামরিক কর্মকর্তা, বিদেশি কোর্স সদস্য, সেনাবাহিনীর স্টাফ অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এ বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে ৫৪ জন, বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে ১৮ জন এবং বন্ধুপ্রতিম ১৭টি দেশ থেকে ৩১ জনসহ মোট ১০৩ জন অংশগ্রহণ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ার অঙ্গীকার বাংলাদেশের: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    সলিমুল্লাহ মুসলিম হলের ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রপতির আশ্বাস

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বাংলাদেশ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বাংলাদেশ

    ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি মর্যাদা

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬
    বাংলাদেশ

    কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬
    বাংলাদেশ

    নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে কঠোর নজরদারি: তথ্য উপদেষ্টা

    By দেশের আলোনভেম্বর ১০, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

    By দেশের আলোজুন ২০, ২০২৬

    ইউপি নির্বাচন ঘিরে দুই সম্ভাব্য প্রার্থীর দ্বন্দ্ব

    ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যানের নিহত

    ফতুল্লায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ:  আল আমিন

    রূপগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

    Demo
    আলোচিত

    মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

    অক্টোবর ১০, ২০২৬

    রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায় দেবে আইসিজে

    নভেম্বর ৪, ২০২৬

    সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে

    আগস্ট ৯, ২০২৬

    ‘অ্যাভাটার’-এর রেকর্ড ভেঙে বিশ্ব বক্স অফিসের শীর্ষে ‘এন্ডগেম’

    অক্টোবর ৫, ২০২৬

    মহানগর জামায়াতের পক্ষ থেকে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা

    মার্চ ১৭, ২০২৬

    জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    এপ্রিল ১২, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন