Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ

    এবার ঢাকায় আসছেন শাকিরা?

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ
    • এবার ঢাকায় আসছেন শাকিরা?
    • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী
    • ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
    • বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদনে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির
    • শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    রাজনীতি

    দু-একটা ককটেল ফাটিয়ে অস্থিতিশীলতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

    দেশের আলোসেপ্টেম্বর ২২, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    তথ্য উপদেষ্টার বক্তব্য

    নিজস্ব সংবাদদাতা

    দু-একটা ককটেল ফাটিয়ে সরকারকে অস্থিতিশীল করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, জনগণকে কষ্ট দিয়ে সরকারকে সংকটে ফেলতে চায় না সরকার। একই সঙ্গে জ্বালানি খাতে লোকসান কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীতে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে কেন দাম বাড়ানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, জ্বালানি তেলের বাজার খুবই অস্থিতিশীল। সামনে তেলের দাম আরও বাড়তে পারে। তাই সরকারের পক্ষে কতটা ভর্তুকি দেওয়া সম্ভব, সেটিও বিবেচনা করতে হচ্ছে।

    তিনি বলেন, ডিজেলে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসানের আশঙ্কা ছিল। সেই লোকসান কমানোর চেষ্টা চলছে। জনগণের কষ্ট হবে, তবে সরকার পরিস্থিতির ভারসাম্যও রাখতে চায় এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের পাশে থাকার চেষ্টা করছে।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচি শুরু হবে। ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং ২৫ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রীর সানফ্রান্সিসকো সফরের পরিকল্পনা থাকলেও ব্যয় সাশ্রয় এবং দেশের বর্তমান সংকট বিবেচনায় সফর সংক্ষিপ্ত করা হয়েছে। এ মুহূর্তে প্রধানমন্ত্রীর দেশে থাকাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার।

    বাংলাদেশের বোয়িং বিমান কেনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, এটি প্রকাশিত তথ্য। এ নিয়ে চুক্তি হতে পারে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে যতটুকু জানা গেছে, তথ্য ততটুকুই রয়েছে।

    তিনি আরও বলেন, সানফ্রান্সিসকোতে জাতিসংঘের সাধারণ পরিষদের কোনো অনুষ্ঠান ছিল না। সেখানে দলীয় বা অন্য কর্মসূচি হওয়ার কথা ছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেছেন। কম সময়ের সফর হওয়ায় এতে ব্যয়ও সাশ্রয় হবে।

    তথ্য উপদেষ্টা বলেন, দেশ নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর দেশে থাকাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে সরকার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    রাজনীতি

    ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা

    By দেশের আলোনভেম্বর ২৯, ২০২৬
    বাংলাদেশ

    বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদনে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ২৯, ২০২৬
    বাংলাদেশ

    শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ২৯, ২০২৬
    রাজনীতি

    ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতার চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

    By দেশের আলোনভেম্বর ২৮, ২০২৬
    বাংলাদেশ

    রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

    By দেশের আলোনভেম্বর ২৮, ২০২৬
    বাংলাদেশ

    শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ২৮, ২০২৬
    বাংলাদেশ

    শিশুদের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বাংলাদেশ

    বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    রাজনীতি

    অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    রূপগঞ্জে ৩২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

    By দেশের আলোমে ৫, ২০২৬

    আড়াইহাজারে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

    আনন্দের সাথে শিক্ষা অর্জণ করতে হবে: শিক্ষামন্ত্রী

    বন্দরে ডিউটিরত দুই আনসার সদস্যের আগ্নেয়াস্ত্র লুট

    প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত

    Demo
    আলোচিত

    লাখো মানুষের উপস্থিতিতে খামেনির জানাজা

    জুলাই ৫, ২০২৬

    বাস্তুচ্যুত বাড়লেও বাজেট কমাচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা

    আগস্ট ৩০, ২০২৬

    মানবিক সংকটকে হাতিয়ার করে অভিবাসীদের আফ্রিকায় নির্বাসনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

    অক্টোবর ৮, ২০২৬

    ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়া নিয়ে অভিজিতের বার্তা

    নভেম্বর ১, ২০২৬

    যে শহরে ৬৫ দিন সূর্যোদয় হবে না

    নভেম্বর ২৮, ২০২৬

    জীবনানন্দের বায়োপিক নির্মাণ করবেন গৌতম ঘোষ

    সেপ্টেম্বর ১, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন