Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
  • জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

বাজার নয়, সংস্কারেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: অর্থমন্ত্রী

দেশের আলোজুন ১২, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা পরিচালনার খরচ কমানো, সরবরাহব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে মূল্যস্ফীতির চাপ ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১২ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের মূল্যস্ফীতি কোনো স্বল্পমেয়াদি সমস্যা নয়; বৈশ্বিক সংঘাত, আমদানির উচ্চ ব্যয়, ব্যাংক খাতের দুর্বলতা এবং কয়েক বছরের পুঞ্জীভূত অর্থনৈতিক চাপের ফল এটি।

অর্থমন্ত্রীর ভাষ্য, গত তিন বছর ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি রয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের সংঘাত আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বাড়িয়েছে। পাশাপাশি ঋণখেলাপি, জালিয়াতি ও অর্থপাচারের কারণে ব্যাংক খাতের দুর্বলতা তহবিলের ব্যয় বাড়িয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক বাজারের কারণে সৃষ্ট মূল্যস্ফীতির ওপর বাংলাদেশের নিয়ন্ত্রণ সীমিত। তবে ব্যবসা সহজীকরণ, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ কমানো, বন্দর ও সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়ানো এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে অভ্যন্তরীণ ব্যয় কমানো সম্ভব।

বাজারে নজরদারি বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় না উল্লেখ করে তিনি বলেন, সঠিক নীতি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমেই এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি এবং ৭ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য। শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করা হবে। তরুণদের কর্মসংস্থান বাড়াতে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারি ঋণ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণনির্ভরতা ধীরে ধীরে কমানো হবে। কারণ অতিরিক্ত সরকারি ঋণ বেসরকারি খাতের জন্য ঋণপ্রবাহ সংকুচিত করতে পারে। চলতি অর্থবছরে ব্যাংক থেকে পরিকল্পিত ঋণ গ্রহণের পরিমাণ আগের বছরের তুলনায় কমানো হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, নিম্নআয় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বরাদ্দ আরও কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক সহায়তা, সর্বজনীন স্বাস্থ্যসেবা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে এ খাতের গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ‘সৃজনশীল অর্থনীতি’কে নতুন বাজেটের অন্যতম উদ্যোগ হিসেবে তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, কারুশিল্পী, তাঁতি, কুমার, সংগীতশিল্পী ও অন্যান্য সৃজনশীল পেশাজীবীদের মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করতে ৮০০ কোটি টাকার কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় অর্থায়ন, প্রশিক্ষণ, ডিজাইন সহায়তা ও বাজারসুবিধা দেওয়া হবে।

অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ সীমিত করতে জমির পুরোনো মৌজা মূল্য পুনর্মূল্যায়নের উদ্যোগের কথাও জানান তিনি। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সংস্কার কার্যক্রমের অগ্রগতি তদারকির জন্য উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স এবং একটি অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম চালু করা হবে। বাস্তবায়নে বিলম্ব বা অনিয়মের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা হবে।

প্রারম্ভিক বক্তব্যে তিনি বলেন, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাসেরও কম সময়ের মধ্যে প্রণীত এ বাজেটের লক্ষ্য অর্থনৈতিক সুযোগকে সমাজের সব স্তরে পৌঁছে দেওয়া। ভবিষ্যতে সরকারি ব্যয় ও উন্নয়ন প্রকল্প মূল্যায়নে অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের প্রতিফলন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত টেকসইতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
অর্থনীতি

গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় আনার তাগিদ অর্থমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
অর্থনীতি

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬
বাংলাদেশ

তরুণদের দক্ষতা বাড়াতে অভিন্ন প্রশিক্ষণ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন