Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন
  • ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র
  • প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত
  • সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা
  • ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক খুন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বুধবার, আগস্ট ২৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

দেশের আলোজুলাই ১০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

দেশের অর্থনীতি শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না। তাই শিল্প খাতের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও সৌদি আরব-বাংলাদেশ চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের শিল্প খাতকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের নিয়মিত আলোচনা অব্যাহত থাকবে। অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে হলে শিল্প খাতের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিটিএমএর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে কয়েকটি বিষয় বৈঠকেই সমাধান করা হয়েছে। বাকি বিষয়গুলো সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান অনেকাংশে শিল্প খাতের ওপর নির্ভর করছে। তাই ব্যবসায়ীদের সমস্যা নিয়ে ধারাবাহিক আলোচনা এবং বাস্তবসম্মত সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি জানান, ব্যবসা সহজ করতে সরকার বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল করার উদ্যোগ নিয়েছে। এর পরও যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা চলছে এবং পর্যায়ক্রমে সমাধান করা হবে।

অর্থমন্ত্রী বলেন, বৈঠকে সৌদি আরবের সঙ্গে দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং বিকল্প অর্থায়নের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে। সরকারের অর্থায়ন কাঠামো পরিবর্তনের প্রক্রিয়া চলমান থাকায় নতুন অর্থায়নের উৎস খোঁজা হচ্ছে।

তিনি বলেন, বিকল্প অর্থায়নের ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। শিল্প ও বিনিয়োগ খাতে এ ধরনের সহযোগিতা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

নতুন বাজেট কেমন হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘তা আপনারাই বলবেন, আমি কীভাবে বলব।’

রাজস্ব আদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এনবিআরের কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন এবং নির্ধারিত লক্ষ্য পূরণে কাজ করছেন।

তবে রাজস্ব আদায়ে গঠিত টাস্কফোর্স সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি অর্থমন্ত্রী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

দেশত্যাগের চেষ্টার নেপথ্যে কে, ডনকে রিমান্ডে নিতে আবেদন

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বিশ্ব

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত : তথ্য উপদেষ্টা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

বাজার সামলাতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন: বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

By দেশের আলোআগস্ট ২৫, ২০২৬
নারায়ণগঞ্জ

সিএনজিচালক হত্যা মামলায় নারায়ণগঞ্জে একজনের মৃত্যুদণ্ড

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬
বিশ্ব

যুক্তরাষ্ট্রে হ্রদে সাঁতার, মগজখেকো অ্যামিবায় শিশুর মৃত্যু

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬
অর্থনীতি

চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরাতে আসছে নতুন স্কিম

By দেশের আলোআগস্ট ২৪, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

সীমান্তের বাইরে বন্ধু আছে, প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী

জুন ৫, ২০২৬

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

প্রতিহিংসা নয়, দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১৬, ২০২৬

এবারের বাজেট বাস্তবমুখী ও স্বস্তির: প্রধানমন্ত্রী

জুন ২৯, ২০২৬

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

জুলাই ১২, ২০২৬

সিএনজি ও রিকশা পেলেন জুলাইযোদ্ধারা

আগস্ট ৮, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন