Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিল ভারত

দেশজুড়ে মেধা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিল ভারত
  • দেশজুড়ে মেধা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’
  • নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৮
  • আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের শীর্ষ নেতাদের বৈঠক
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Tuesday, July 21, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
রাজনীতি

গণভোটের রায়ের জুলাই সনদ বাস্তবায়ন হবেই: শফিকুর রহমান

দেশের আলোJune 16, 2026
Facebook Twitter Email WhatsApp Threads
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংসদে নিষ্পত্তি না হলে আন্দোলনের মাধ্যমে রাজপথে তা আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতাও করা হবে না।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংবিধান সংশোধনে সরকারি দলের প্রস্তাবিত কমিটিতে বিরোধীদল প্রতিনিধি দেবে না জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার। এ বিষয়ে ইতোমধ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছে। বাহাত্তর শতাংশ মানুষ যেখানে ভোট দিয়েছে, সেখানে সংসদের ভেতরে এসে সেই সিদ্ধান্ত পরিবর্তনের পক্ষে তারা নন।

তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য আলাদা কোনো কমিটির প্রয়োজন নেই। এটি একটি নিয়মিত প্রক্রিয়া। ট্রেজারি বেঞ্চ থেকে বিল আকারে প্রস্তাব এলে বিরোধীদল সেখানে আলোচনায় অংশ নেবে। তবে সরকার যদি নতুন করে সংবিধান সংস্কারের জন্য কোনো প্রস্তাব বা কমিটি গঠন করে, তাহলে সেটি বিবেচনা করে দেখা হবে।

সংসদে বিরোধীদলের ভূমিকা তুলে ধরে শফিকুর রহমান বলেন, গণভোট নিয়ে অধিবেশন আহ্বান, দুর্বল ব্যাংক খাত, প্রবাসীদের সমস্যা এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারা সংসদে নোটিশ দিয়েছেন। দেশের স্টক মার্কেট ও ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও জনগণের পক্ষে কথা বলা হয়েছে।

প্রবাসীদের সমস্যা সমাধানে একটি সুনির্দিষ্ট সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বলে দাবি করেন তিনি। সীমান্তে পুশ-ইন সংক্রান্ত একটি স্পর্শকাতর নোটিশ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে সংশ্লিষ্ট সংসদ সদস্য তা প্রত্যাহার করেননি বলেও উল্লেখ করেন জামায়াত আমির।

অতীতের লেজুড়বৃত্তিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থে যৌক্তিক বিরোধীদলের ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন শফিকুর রহমান। তিনি বলেন, তারা ‘বগলদাবা বিরোধীদল’ হবেন না। সংসদের ভেতরে জনগণের স্বার্থবিরোধী কোনো আচরণও করবেন না।

তিনি বলেন, কোনো যৌক্তিক বিষয়ে কথা বলার সুযোগ না পেলে তারা ওয়াক আউট করবেন। তবে সংসদের কার্যকারিতা নষ্ট করার জন্য দীর্ঘমেয়াদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

সংসদ অধিবেশন পরিচালনায় প্রতি মিনিটে এক লাখ ৭৬ হাজার টাকা ব্যয় হয় উল্লেখ করে স্পিকারের প্রতি বিশেষ অনুরোধ জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সংসদে ব্যক্তিগত চরিত্রহনন, কোনো দলের চরিত্রহনন কিংবা কারও মনোরঞ্জন ও তোষামোদ করার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত।

শফিকুর রহমান বলেন, তারা সংসদে কারও প্রশংসা করতে আসেননি। জনগণের পক্ষে কথা বলতেই এসেছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির শীর্ষ নেতারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে জোট শরিকদের শীর্ষ নেতাদের বৈঠক

By দেশের আলোJuly 20, 2026
বাংলাদেশ

শরিকদের নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর বৈঠক

By দেশের আলোJuly 19, 2026
অর্থনীতি

এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন চাইলেন বাণিজ্যমন্ত্রী

By দেশের আলোJuly 18, 2026
বাংলাদেশ

বায়ু-শব্দদূষণ রোধে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোJuly 18, 2026
বাংলাদেশ

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোJuly 17, 2026
বিনোদন

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

By দেশের আলোJuly 14, 2026
স্বাস্থ্য

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

By দেশের আলোJuly 14, 2026
বিশ্ব

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

By দেশের আলোJuly 14, 2026
অর্থনীতি

পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

By দেশের আলোJuly 14, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৫ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোApril 14, 2026

দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৩ লাখ

ভূমি সেবাকে জনবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

March 23, 2026

রিজার্ভ চুরি:  নিউইয়র্ক আদালতে জবানবন্দি দিবেন আহসান এইচ মনসুর

April 6, 2026

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী

April 12, 2026

ওমানে গাড়ির ভেতরে প্রবাসী চার ভাইয়ের মৃত্যু

May 14, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন