Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী
  • দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি
  • দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬
  • বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জ বিএনপির বিশাল সংবর্ধনা

দেশের আলোমে ১৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান-এর চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ব্যাপক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির স্থানীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৬ মে) সকালে প্রধানমন্ত্রী সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার পর মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর সেতু, মদনপুর, মোগরাপাড়া, বৈদ্যেরবাজার ও মেঘনাঘাটসহ বিভিন্ন পয়েন্টে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেন। সংবর্ধনাস্থলগুলো অতিক্রম করার সময় প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান এবং তাদের ভালোবাসার জবাব দেন।

সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত বিশাল নেতাকর্মীদের বহর নিয়ে সংবর্ধনা কর্মসূচির নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। একই সঙ্গে সংবর্ধনায় অংশ নেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।

মহাসড়কের অপর গুরুত্বপূর্ণ পয়েন্ট মদনপুর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। একই এলাকায় নিজ নির্বাচনী এলাকার বিশাল কর্মী বাহিনী নিয়ে সংবর্ধনায় যোগ দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

এছাড়া সোনারগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন নারায়ণগঞ্জ-3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এদিকে, মহাসড়কের দীর্ঘ অংশজুড়ে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ও ব্যাপক জমায়েতের কারণে সাময়িকভাবে যান চলাচলে ধীরগতি ও বিঘ্ন ঘটে। তবে প্রশাসনের সতর্ক অবস্থান এবং দলীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর গাড়িবহর চলে যাওয়ার পর দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় নেতারা জানান, দীর্ঘ প্রতিকূলতার পর প্রিয় নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে রাজপথে শুভেচ্ছা জানাতে পেরে তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে এক অভূতপূর্ব আনন্দের বন্যা বয়ে গেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

By দেশের আলোজুন ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

হাইওয়ের পাশে ময়লার ভাগাড় থাকবে না: প্রতিমন্ত্রী শাহে আলম

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় পেন গান ও খালি খোসা উদ্ধার

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

মাসদাইরে ফের পুলিশের উপর মাদক কারবারিদের হামলা

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

আনন্দের সাথে শিক্ষা অর্জণ করতে হবে: শিক্ষামন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

By দেশের আলোজুন ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৯ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১২ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১১ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১১ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন