Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার

বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর অবস্থানে ট্রাম্প

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার
  • বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর অবস্থানে ট্রাম্প
  • বিশ্বে প্রথমবার অনুমোদন পেল এমআরএনএ ফ্লু টিকা
  • সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে
  • বাংলাদেশি টাকায় মেটানো যাবে বিদেশ ভ্রমণের খরচ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Thursday, August 13, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম

দেশের আলোJuly 23, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁস এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে জেন-জি প্রজন্ম। প্রচলিত স্লোগানের পাশাপাশি মিম, রিলস, ব্যঙ্গাত্মক পোস্টার ও পপ কালচারকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা এ আন্দোলনে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। যন্তর মন্তরের বিভিন্ন স্থানে দেশাত্মবোধক গান, স্বেচ্ছাসেবীদের পরিচালিত মেডিক্যাল ক্যাম্প এবং ব্যঙ্গাত্মক পোস্টার নিয়ে আন্দোলনকারীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

আন্দোলনকারী ২৭ বছর বয়সী পি হোসেন খান নিজেকে একজন ‘মিমার’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, সরকারের কাছে দাবিগুলো পৌঁছে দিতে হাস্যরস ও ব্যঙ্গ কখনো কখনো সবচেয়ে কার্যকর মাধ্যম হয়ে ওঠে। গত ২০ দিনের বেশি সময় ধরে আন্দোলনে থাকা এই তরুণ এক সপ্তাহের অনশনেও অংশ নিয়েছেন।

আন্দোলনস্থলে বিভিন্ন পোস্টারে সরকারের সমালোচনায় ব্যক্তিগত অভিজ্ঞতা, সামাজিক বাস্তবতা এবং রাজনৈতিক বার্তা একসঙ্গে তুলে ধরা হয়েছে। একটি পোস্টারে লেখা হয়েছে, ‘আমার সাবেক প্রেমিকা এবং এই সরকার, দুজনেই হৃদয়হীন।’ অন্য এক পোস্টারে ব্যঙ্গ করে বলা হয়েছে, ‘কেউ আমাকে টাকা দেয় না, আমি বিনামূল্যে এই সরকারকে ঘৃণা করি।’

পপ কালচারও আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। জনপ্রিয় বলিউড চলচ্চিত্রের পোস্টার নতুনভাবে তৈরি করে সেখানে রাজনৈতিক নেতাদের ছবি ব্যবহার করা হয়েছে। মহাভারতের কৃষ্ণ-অর্জুন সংলাপও ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। নিট প্রশ্নফাঁসের সমালোচনায় একটি প্ল্যাকার্ডে লেখা হয়েছে, ‘জাতীয় পরীক্ষা সংস্থার চেয়ে আমার স্যানিটারি প্যাড বেশি লিকপ্রুফ।’

সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলনের প্রভাব সমানভাবে বিস্তৃত হয়েছে। পুলিশের ধাওয়া থেকে শিক্ষার্থীদের দৌড়ে পালানোর ভিডিও সম্পাদনা করে ‘সাবওয়ে সারফার্স’ গেমের আদলে রিল তৈরি করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে ভাইরাল হওয়া ‘মেলোডি’ ট্রেন্ড নিয়েও তৈরি হয়েছে ব্যঙ্গাত্মক প্ল্যাকার্ড।

দিল্লি কলেজ অব আর্টের শিক্ষার্থী সানা বলেন, কয়েক দিনের মধ্যেই তার পরীক্ষা থাকলেও ভবিষ্যৎ শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলনে যোগ দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। তার ভাষায়, আজ নিট নিয়ে আন্দোলন হলেও আগামীতে অন্য যেকোনো পরীক্ষার্থীকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, যন্তর মন্তরের এই আন্দোলন শুধু সড়কে সীমাবদ্ধ নেই; সামাজিক যোগাযোগমাধ্যমেও এর বিস্তৃত প্রভাব তৈরি হয়েছে। ডিজিটাল যুগে জেন-জি প্রমাণ করেছে, প্রতিবাদের ভাষা এখন শুধু স্লোগানে সীমাবদ্ধ নয়—মিম, ব্যঙ্গ, রিলস ও পপ কালচারও রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

By দেশের আলোAugust 10, 2026
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার

By দেশের আলোAugust 10, 2026
বিশ্ব

বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর অবস্থানে ট্রাম্প

By দেশের আলোAugust 9, 2026
স্বাস্থ্য

বিশ্বে প্রথমবার অনুমোদন পেল এমআরএনএ ফ্লু টিকা

By দেশের আলোAugust 9, 2026
বিনোদন

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে

By দেশের আলোAugust 9, 2026
অর্থনীতি

বাংলাদেশি টাকায় মেটানো যাবে বিদেশ ভ্রমণের খরচ

By দেশের আলোAugust 9, 2026
বাংলাদেশ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

By দেশের আলোAugust 9, 2026
বাংলাদেশ

জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না: প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 9, 2026
বিশ্ব

মেটা-টিকটককে নজরদারি বাড়াতে আহ্বান ইইউর

By দেশের আলোAugust 8, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ

March 9, 2026

অনলাইন ও অফলাইন ক্লাস সম্পর্কিত নির্দেশনা আজ

April 5, 2026

পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

April 9, 2026

নতুন সংগ্রামে নামার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

May 9, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন