Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

১৫ বছরের জন্য নিউমুরিং টার্মিনাল পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড

চুক্তি সই
দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
নিউমুরিং কনটেইনার টার্মিনাল

নিজস্ব সংবাদদাতা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ৩টা ৪০ মিনিটে এ চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় এনসিটি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড। টার্মিনালের জমি, মূল অবকাঠামো ও সম্পদের মালিকানা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সরকারের কাছেই থাকবে।

চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড প্রায় ৬০০ কোটি টাকা অগ্রিম অর্থ দেবে। এর ২৫ শতাংশ চুক্তি সইয়ের সময় এবং বাকি ৭৫ শতাংশ কার্যক্রম শুরুর আগে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি টার্মিনালের আধুনিকায়নে প্রথম ১০ বছরে ১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টার্মিনালের আয় থেকে প্রতি একক কনটেইনারে নির্ধারিত হারে রাজস্ব বা রয়্যালটি পাবে। চুক্তিতে বছরে ন্যূনতম ১২ লাখ ৩০ হাজার একক কনটেইনার (টিইইউ) হ্যান্ডলিংয়ের নিশ্চয়তাও রাখা হয়েছে।

নতুন যন্ত্রপাতি, প্রযুক্তি ও আধুনিক পরিচালনব্যবস্থার মাধ্যমে এনসিটির সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ডিপি ওয়ার্ল্ডের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে প্রায় দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে।

চট্টগ্রাম বন্দরের চারটি প্রধান কনটেইনার টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। গত অর্থবছরে এই টার্মিনালের মাধ্যমে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানামা হয়েছে, যা বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও সরকার-টু-সরকার (জিটুজি) কাঠামোয় শুরু হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে তা দর-কষাকষির পর্যায়ে পৌঁছালেও শ্রমিক আন্দোলন ও আলোচনা কমিটির সদস্যদের আপত্তির কারণে গত ফেব্রুয়ারিতে প্রক্রিয়াটি স্থগিত হয়। পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবার আলোচনা শুরু হয়। গত জুনে নৌপরিবহন মন্ত্রণালয় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর-কষাকষি চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেডের মাধ্যমে এনসিটি পরিচালিত হচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের কাছে টার্মিনাল হস্তান্তর না হওয়া পর্যন্ত তারাই এটি পরিচালনা করবে।

চট্টগ্রাম বন্দরের অন্য টার্মিনালগুলোর মধ্যে জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশীয় অপারেটররা পরিচালনা করছে। আর পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে সউদী আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

অর্থনীতি

অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
অর্থনীতি

নভেম্বরে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

তাজমিনকে শ্বাসরোধ করে খুন : পুলিশ

By zamanঅক্টোবর ১০, ২০২৬
অর্থনীতি

আইএমএফের ৪৫০ কোটি ডলারের নতুন ঋণ, চুক্তি হতে পারে ডিসেম্বরে

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন