Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ

    এবার ঢাকায় আসছেন শাকিরা?

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ
    • এবার ঢাকায় আসছেন শাকিরা?
    • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী
    • ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
    • বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদনে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির
    • শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    সন্দেহের বশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

    দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    'বাংলাদেশি' সন্দেহে পুশব্যাক নয়

    আন্তর্জাতিক ডেস্ক

    শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করে ভারত থেকে বহিষ্কার করা যায় না বলে পর্যবেক্ষণ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুর্শিদাবাদের এক ব্যক্তির আটকাদেশ ও তাঁকে বাংলাদেশে বহিষ্কারের প্রস্তাবকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি এসব পর্যবেক্ষণ দেন। দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির বহিষ্কারাদেশ আপাতত স্থগিত রাখা হয়েছে।

    আদালতে ওই ব্যক্তির আইনজীবী জানান, কয়েকজন প্রতিবেশীর বক্তব্যের ভিত্তিতে তৈরি সন্দেহের কারণে গত ৮ আগস্ট থেকে তাঁর মক্কেলকে আটক রাখা হয়েছে। ওই ব্যক্তির স্ত্রী ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) জারি করা বহিষ্কারাদেশ এবং স্বামীর আটকাদেশ চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন। তবে তাঁর স্ত্রীকে আটক করা হয়নি।

    শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, কেন ওই ব্যক্তিকে প্রায় দুই মাস ধরে আটক রাখা হয়েছে এবং তাঁর নাগরিকত্ব যাচাইয়ে কেন সুস্পষ্ট ও প্রমাণযোগ্য প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আবেদনকারীকে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

    ওই ব্যক্তির আইনজীবী রবিউল ইসলাম আদালতে বলেন, তাঁর মক্কেল দুই মাসেরও বেশি সময় ধরে আটক রয়েছেন। কয়েকজন প্রতিবেশীর বক্তব্য থেকে তৈরি সন্দেহই তাঁর আটকের ভিত্তি।

    কেবল এ ধরনের বক্তব্যের ভিত্তিতে কীভাবে কারও নাগরিকত্ব নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে আটক রাখা যায় না বলেও মন্তব্য করেন তিনি। সত্তরের দশক থেকে কত মানুষ সীমান্ত পেরিয়ে এসেছেন এবং তাঁদের সবাইকে ফেরত পাঠানো সম্ভব কি না, সে প্রশ্নও তোলেন বিচারপতি।

    মামলাটি উপযুক্ত বেঞ্চে ন্যস্ত করার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।

    এদিকে, রাজ্য সরকারের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে ইঙ্গিত দেন, আটক ব্যক্তি ভুয়া নথির ভিত্তিতে ভোটার কার্ড, আধার ও প্যান কার্ড সংগ্রহ করে থাকতে পারেন। ফলে ওই ব্যক্তির পরিচয়সংক্রান্ত নথি ও নাগরিকত্বের বিষয়টি মামলার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

    এই পর্যবেক্ষণ এমন সময়ে এল, যখন ভারতে নাগরিকত্ব, পরিচয়পত্র এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক চলছে। দেশটির নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিভিন্ন রাজ্যের ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তবে খসড়া তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা এবং চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা এক নয়। মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার এবং একাধিকবার নিবন্ধিত ব্যক্তিদের বিভিন্ন শ্রেণিতে রাখা হয়েছে।

    বিরোধী দল ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদেরও বাদ পড়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করা এবং যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তির সুযোগ দেওয়াই এই প্রক্রিয়ার উদ্দেশ্য।

    আদালতের পর্যবেক্ষণে নাগরিকত্ব নির্ধারণ ও বহিষ্কারের ক্ষেত্রে প্রমাণ যাচাই এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের গুরুত্ব আবারও সামনে এসেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ

    By দেশের আলোনভেম্বর ২৯, ২০২৬
    বিশ্ব

    যে শহরে ৬৫ দিন সূর্যোদয় হবে না

    By দেশের আলোনভেম্বর ২৮, ২০২৬
    বিশ্ব

    যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে দুটি স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বিশ্ব

    পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইল অ্যালার্ট

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বিশ্ব

    মহাকাশে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে রাশিয়া?

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বিশ্ব

    ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় নিহত পাঁচ নারী: জাতিসংঘ

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বিশ্ব

    দীর্ঘস্থায়ী খরা মোকাবিলায় নতুন জলাধার নির্মাণ করছে যুক্তরাজ্য

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বিশ্ব

    কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    বিশ্ব

    মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    লাখো মানুষের উপস্থিতিতে খামেনির জানাজা

    জুলাই ৫, ২০২৬

    বাস্তুচ্যুত বাড়লেও বাজেট কমাচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা

    আগস্ট ৩০, ২০২৬

    মানবিক সংকটকে হাতিয়ার করে অভিবাসীদের আফ্রিকায় নির্বাসনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

    অক্টোবর ৮, ২০২৬

    ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়া নিয়ে অভিজিতের বার্তা

    নভেম্বর ১, ২০২৬

    যে শহরে ৬৫ দিন সূর্যোদয় হবে না

    নভেম্বর ২৮, ২০২৬

    জীবনানন্দের বায়োপিক নির্মাণ করবেন গৌতম ঘোষ

    সেপ্টেম্বর ১, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন