Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা
  • বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল
  • আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো
  • স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম
  • শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, জুলাই ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্বকাপ ২০২৬

আশুরের ঐতিহাসিক গোলের পর হানির আত্মঘাতী, জয় হলো ড্র

দেশের আলোজুন ১৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
মিশর ফুটবল দলের খেলোয়াড় ইমাম আশুরে-এর গোল উদযাপেনের ছবি।

স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচেই সাবেক বিশ্বসেরা দল বেলজিয়ামের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছিল মিসর। সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে লিড নিয়েছিল তারা। ম্যাচের ৬৬ মিনিট পর্যন্ত লিড ধরেও রেখেছিল মোহাম্মদ সালাহর দল। তবে দুর্ভাগ্যজনক এক আত্মঘাতী গোলে জয়বঞ্চিত হতে হয়েছে ফারাওদের। ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়লেও,  নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে উত্তর আফ্রিকার এই দেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে বসে দুই দল। মাঠের নিয়ন্ত্রণে এবং বল পজিশনে বেলজিয়াম কিছুটা এগিয়ে ছিল। তবে কাউন্টার অ্যাটাকে ফারাওদের আক্রমণগুলোও ছিল বেশ ধারালো। ম্যাচের ২১ মিনিটে স্টেডিয়ামজুড়ে থাকা মিসরীয় সমর্থকদের উল্লাসে ভাসিয়ে দেন ইমাম আশুর। ডি-বক্সের বেশ কিছুটা বাইরে থেকে নেওয়া তার জোরালো ও বাঁকানো শট বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করে জালে জড়ায়। আন্তর্জাতিক ফুটবলে এটিই ইমাম আশুরের প্রথম গোল।

গোল খেয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। মাঝমাঠের তারকা কেভিন ডি ব্রুইনার দিকনির্দেশনায় একের পর এক আক্রমণ শানাতে থাকে রেড ডেভিলরা। প্রথমার্ধের শেষ দিকে তারা গোলের সুবর্ণ সুযোগও পেয়েছিল। তবে ডি-বক্সের ভেতর তরুণ ফরোয়ার্ড জেরেমি ডকুর নেওয়া শটটি গোলপোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মিসর।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে এবং বেলজিকদের ডেডলক ভাঙতে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুকে মাঠে নামান কোচ। ম্যাচের ৬৬ মিনিটে আসে সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত। ডান প্রান্ত থেকে আসা একটি বিপজ্জনক ক্রস বক্সে থাকা লুকাকুকে হেড করা থেকে ঠেকাতে গিয়েছিলেন মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর পায়ে লেগে বল নিজেদের জালেই জড়িয়ে যায়। গোলরক্ষক আল শেনাউই চেষ্টা করেও বলের নাগাল পাননি। এই আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে বেলজিয়াম।

ম্যাচের শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া চেষ্টা চালায়। মোহাম্মদ সালাহ একক প্রচেষ্টায় কয়েকটি আক্রমণ তৈরি করলেও বেলজিয়ামের রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়। পূর্ণ ৩ পয়েন্ট হাতছাড়া হলেও টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে এই ড্র মিসরের নকআউট পর্বের যাত্রাকে অনেকটাই সহজ করবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
স্বাস্থ্য

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
অর্থনীতি

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বাংলাদেশ

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

By দেশের আলোজুলাই ১১, ২০২৬
বিশ্ব

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
অর্থনীতি

শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
রাজনীতি

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

By দেশের আলোজুলাই ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

By দেশের আলোএপ্রিল ৯, ২০২৬

শীতলক্ষ্যায় ভাসমান লাশ

সোনারগাঁয়ের সাবেক এমপি বাহাউল হক আর নেই

পুলিশের হাতকড়াসহ ছিনতাইকৃত যুবদলের সেই নেতা গ্রেফতার

এনায়েতনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন হাফেজ

Demo
আলোচিত

হাসপাতালে ভর্তি মুজাহিদুল ইসলাম সেলিম

জুন ৮, ২০২৬

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

ইবোলা ভাইরাসে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

মে ১৭, ২০২৬

পাকিস্তানে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন