Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

এআই সব অঙ্কের সমাধান মেলালে উপন্যাস লিখব

ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন

বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • এআই সব অঙ্কের সমাধান মেলালে উপন্যাস লিখব
  • ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন
  • বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী
  • আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • ধর্ষণ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রিজভীর
  • ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

মেটা-টিকটককে নজরদারি বাড়াতে আহ্বান ইইউর

দেশের আলোআগস্ট ৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

সংকটকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপ নিতে মেটা ও টিকটককে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নজরদারি বাড়ানো এবং তথ্য যাচাইকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে জোটটি।

গত সপ্তাহে স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় অভিবাসীদের ব্যাপক প্রবেশের ঘটনার পর শুক্রবার মেটা ও টিকটকের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় কমিশন। বৈঠকের বিষয়টি জানিয়েছেন ইইউর প্রযুক্তি, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও গণতন্ত্রবিষয়ক কমিশনার হেনা ভিরকুনেন। খবর বার্তা সংস্থা এএফপির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যাপক ভুল তথ্যই সেউতায় হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর প্রবেশের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেউতার সীমান্ত খুলে দেওয়া হয়েছে—এমন একটি গুজব ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।

হেনা ভিরকুনেন বলেন, বিশেষ করে সংকটের সময়ে ডিজিটাল পরিসরের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এ জন্য নজরদারি বাড়ানোর পাশাপাশি তথ্য যাচাইকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এ বিষয়ে সোমবার আবারও আলোচনা হবে বলেও জানান তিনি।

এদিকে স্পেন দ্রুত সেউতা থেকে প্রবেশ করা লোকজনকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। দেশটির সরকার মঙ্গলবার জানায়, ৩০ ও ৩১ জুলাই মরক্কো থেকে সেউতায় প্রবেশ করা প্রায় ৭২ হাজার মানুষের মধ্যে ২ হাজার ছাড়া বাকি সবাই ফিরে গেছে। স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত অতিক্রমের ঘটনায় ৮০ জনের মৃত্যু হয়েছে।

ইউরোপে অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে—এমন দাবির পক্ষে প্রমাণ হিসেবে ঘটনাটিকে ব্যবহার করেছে ইউরোপের ডানপন্থী মহল। এ ঘটনাকে কেন্দ্র করে স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের আরেক সদস্য ইতালির মধ্যেও কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।

ইইউর অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার মঙ্গলবার সেউতার ঘটনাকে ইউরোপীয় জোটের সীমান্ত নিরাপত্তা এবং অপতথ্য মোকাবিলার সক্ষমতার জন্য একটি পরীক্ষা হিসেবে বর্ণনা করেন।

ব্রুনার বলেন, সীমান্ত অতিক্রমের ঘটনা অপরাধী চোরাচালান চক্র এবং অপতথ্যের মাধ্যমে উসকে দেওয়া হয়েছে। তবে অনলাইনে পরিস্থিতিকে কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করেছে—চোরাচালানকারীরা, নাকি রাশিয়ার মতো কোনো বিদেশি শক্তি—তা বলার সময় এখনও আসেনি বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা পর্যবেক্ষণের সক্ষমতা ইইউকে অবশ্যই বাড়াতে হবে। এ ক্ষেত্রে ইউরোপোলসহ ইইউর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

এআই সব অঙ্কের সমাধান মেলালে উপন্যাস লিখব

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
বিশ্ব

ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বিশ্ব

৯/১১ হামলার ২৫ বছর, বদলে গেছে বৈশ্বিক সন্ত্রাসবাদের রূপ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটিয়ে সৌরশক্তিতে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, যুদ্ধময় বিশ্বে শান্তি কামনা

মার্চ ২১, ২০২৬

সংবিধান মেনেই জুলাই সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ, আনা হচ্ছে ঢাকায়

এপ্রিল ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন