Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

সামরিক খাতে ব্যয় বাড়াবে রাশিয়া, কমছে শিক্ষা বাজেট

দেশের আলোঅক্টোবর ৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
রাশিয়ার ২০২৭ সালের প্রতিরক্ষা বাজেট

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় বাড়তে থাকায় ২০২৭ সালে প্রতিরক্ষা খাতে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দের পরিকল্পনা করেছে রাশিয়া। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে ব্যয় কমানো এবং কর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। দেশটির খসড়া বাজেটের নথিতে এসব তথ্য উঠে এসেছে।

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমায় অনুমোদনের জন্য খসড়া বাজেটটি জমা দেওয়া হয়েছে। এতে ২০২৭ সালে প্রতিরক্ষা খাতে ১৭ দশমিক ১ ট্রিলিয়ন রুবল বা প্রায় ২০৪ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। গত বছরের প্রাথমিক পরিকল্পনার তুলনায় এই বরাদ্দ প্রায় ২৭ শতাংশ বেশি।

খসড়া বাজেট অনুযায়ী, আগামী বছর সরকারের মোট ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশ প্রতিরক্ষা খাতে যাবে। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক কল্যাণ—এই তিন খাতের সম্মিলিত বরাদ্দের চেয়েও প্রতিরক্ষা ব্যয় বেশি হবে। ২০২৮ ও ২০২৯ সালে সামরিক ব্যয় কিছুটা কমানোর পূর্বাভাস থাকলেও ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া একাধিকবার দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা ব্যয়ের পূর্বাভাস ছাড়িয়ে গেছে।

ইউরোপিয়ান সেন্টার ফর পলিসি অ্যানালাইসিসের জ্যেষ্ঠ গবেষক আলেকজান্ডার কোলিয়ন্দ্র বলেন, প্রকৃত প্রতিরক্ষা ব্যয় প্রকাশিত অঙ্কের চেয়েও বেশি হতে পারে। কারণ সামরিক খাতের কিছু ব্যয় গোপন রাখা হয়। তাঁর মতে, প্রকাশিত অঙ্কগুলো অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে বাজেট নিয়ে আলোচনার প্রাথমিক প্রস্তাব মাত্র।

খসড়া বাজেট প্রকাশের সময় রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ সামাজিক কল্যাণ ও প্রতিরক্ষা—দুই খাতকেই অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তবে নথিতে সামরিক খাতের বাইরে বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের কাটছাঁটের পরিকল্পনা দেখা যাচ্ছে।

আগের পরিকল্পনার তুলনায় ২০২৭ সালে শিক্ষা খাতে বরাদ্দ প্রায় ৬ শতাংশ এবং স্বাস্থ্য খাতে প্রায় ৬ দশমিক ৮ শতাংশ কমানোর পরিকল্পনা করা হয়েছে। সামাজিক নীতির আওতাভুক্ত ব্যয়ও প্রায় ৭ শতাংশ কমতে পারে। অবকাঠামো, সড়ক নির্মাণ ও কৃষিসহ ‘জাতীয় অর্থনীতি’ খাতেও বরাদ্দ কমানোর পরিকল্পনা রয়েছে।

কাটছাঁটের তালিকায় সরকারের ক্যানসারবিরোধী কর্মসূচিও রয়েছে। নথি অনুযায়ী, এই কর্মসূচিতে আগের পরিকল্পনার তুলনায় প্রায় ৯৭ শতাংশ অর্থ কমানোর প্রস্তাব করা হয়েছে।

‘ইমপরট্যান্ট স্টোরিজ’-এ প্রকাশিত এক বিশ্লেষণে কলামিস্ট বরিস গ্রজোভস্কি বলেন, সরকারি কর্মীদের বেতন ও সংখ্যা কমানোর পাশাপাশি অবকাঠামো প্রকল্প, বিশেষ করে নির্মাণ ও সড়ক উন্নয়নেও ব্যয় কমানো হচ্ছে। তাঁর ভাষ্য, সরকারের হাতে অর্থের সংকট তৈরি হয়েছে।

বাজেট ঘাটতি সামাল দিতে কর বাড়ানোর পরিকল্পনাও করা হয়েছে। ব্যাংক আমানত থেকে আয়সহ বিভিন্ন ধরনের আয় ও ব্যবসার ওপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাব রয়েছে। একই সঙ্গে সরকারকে আরও বেশি ঋণ নিতে হবে বলে বাজেটের পূর্বাভাসে দেখা গেছে।

২০২৭ সালে রাশিয়ার বাজেট ঘাটতি প্রায় ৫ দশমিক ৪ ট্রিলিয়ন রুবল বা ৬৪ দশমিক ৮ বিলিয়ন ডলার হতে পারে। একই সময়ে সরকারি ঋণ দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ২১ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে, যা রুশ কর্তৃপক্ষ আগে নির্ধারণ করা ২০ শতাংশের ‘নিরাপদ’ সীমার ওপরে।

এ ছাড়া ২০২৭ সালে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ প্রায় ৭ দশমিক ৭ ট্রিলিয়ন রুবলে পৌঁছাতে পারে, যা আগের পরিকল্পনার তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি। যুদ্ধের ব্যয় ও রাজস্ব ঘাটতির চাপ সামাল দিতে কর বৃদ্ধি এবং ঋণ—দুই পথেই এগোচ্ছে মস্কো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

মমতা ও মানিক দিল্লিতে আটক

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বিশ্ব

মানবিক সংকটকে হাতিয়ার করে অভিবাসীদের আফ্রিকায় নির্বাসনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
বিশ্ব

ধ্বংসাত্মক যুদ্ধে গাজায় বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন

By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
বিশ্ব

পিতা-পুত্রের নোবেল প্রাপ্তি: এক অনন্য ইতিহাস

By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
বিশ্ব

আজ থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

By দেশের আলোঅক্টোবর ৫, ২০২৬
বিশ্ব

হুমকির মুখে মজুদ ডিজেল ছাড়তে সম্মত ইউরোপ

By দেশের আলোঅক্টোবর ২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন