Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন

বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ডিপসিকের নতুন এআই মডেল উন্মোচন
  • বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী
  • আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • ধর্ষণ ও নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার রিজভীর
  • ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা
  • রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা

দেশের আলোমে ৩০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন।

আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৌদি আরব থেকে আসা ফ্লাইটটি ৪১৯ জন হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এ বছরের ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দিনেই মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন। ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পান। হজ ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি যুক্ত ছিল, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করেছে।

চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয় গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শেষ হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় গত ২১ মে। তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শুক্রবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।

ধর্ম মন্ত্রণালয় জানায়, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। ভিসা, আবাসন, পরিবহন চুক্তি এবং তাঁবু ব্যবস্থাপনা যথাসময়ে শেষ হওয়ায় এবার শতভাগ নিবন্ধিত হজযাত্রী নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পেরেছেন।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, এবারের হজ সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সরকারের কর্মকর্তা, চিকিৎসক, প্রশাসনিক টিম ও সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, হজযাত্রীদের সেবায় বিনামূল্যে লাগেজ র‌্যাপিং, বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়েছে। আরাফা ও মিনায় বাংলাদেশি হাজিদের জন্য জুস বিতরণের ব্যবস্থাও ছিল।

আগামী বছর হজ ব্যবস্থাপনা আরও উন্নত করার পরিকল্পনার কথা জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, হজ প্যাকেজ ও বেসরকারি এজেন্সির কার্যক্রম পুনর্মূল্যায়ন করা হবে এবং ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।

সহাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, কোনো বড় ধরনের জটিলতা ছাড়াই এবারের হজ সম্পন্ন হওয়া একটি বড় সাফল্য। সরকার, ধর্ম মন্ত্রণালয়, সৌদি কর্তৃপক্ষ, এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করেছে বলেই এই সফলতা এসেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটিয়ে সৌরশক্তিতে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
বাংলাদেশ

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, যুদ্ধময় বিশ্বে শান্তি কামনা

মার্চ ২১, ২০২৬

সংবিধান মেনেই জুলাই সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ, আনা হচ্ছে ঢাকায়

এপ্রিল ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন