Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের নির্দেশ

    পাকিস্তানি সিরিজ ঠেকাতে মোদিকে চিঠি দুই সংগঠনের

    যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে দুটি স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহের নির্দেশ
    • পাকিস্তানি সিরিজ ঠেকাতে মোদিকে চিঠি দুই সংগঠনের
    • যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে দুটি স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের
    • ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
    • ২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজকের নাম ঘোষণা
    • শিশুদের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিনোদন

    গৃহত্যাগী তরুণ থেকে যেভাবে হয়ে উঠলেন নগরবাউল জেমস

    দেশের আলোঅক্টোবর ২, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    জেমসের ৬২তম জন্মদিন

    বিনোদন ডেস্ক

    সংগীতের ইতিহাসে কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং একটি সময় ও প্রজন্মের অনুভূতিকে ধারণ করে। প্রেম, বিরহ, জীবন ও দেশ—বিচিত্র অনুষঙ্গ উঠে এসেছে ফারুক মাহফুজ আনাম জেমসের গানে। গিটার হাতে মঞ্চে তাঁর উপস্থিতি, গভীর কণ্ঠ এবং স্বতন্ত্র গায়কি কয়েক দশক ধরে শ্রোতাদের কাছে তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।

    শুক্রবার (২ অক্টোবর) নগরবাউল জেমসের ৬২তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে নওগাঁয় জন্ম নেওয়া জেমসের বেড়ে ওঠা চট্টগ্রামে। সংগীতের প্রতি গভীর টান থেকেই কৈশোরে পরিবারের সঙ্গে মতবিরোধের পর ঘর ছেড়ে চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে থাকতে শুরু করেন তিনি। সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তাঁর সংগীতজীবনের ভিত।

    ১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠনের মধ্য দিয়ে পেশাদার সংগীতজগতে যাত্রা শুরু করেন জেমস। ব্যান্ডটির প্রধান কণ্ঠশিল্পী ও লিড গিটারিস্ট হিসেবে তিনি নিজের স্বতন্ত্র গায়কির পরিচয় তৈরি করেন। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ফিলিংসের প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। পরের বছর একক অ্যালবাম ‘অনন্যা’ প্রকাশের পর তাঁর জনপ্রিয়তা আরও বাড়ে।

    এরপর একে একে প্রকাশিত হয় ফিলিংসের ‘জেল থেকে বলছি’ (১৯৯০), ‘নগর বাউল’ (১৯৯৬), ‘লেইস ফিতা লেইস’ (১৯৯৮) ও ‘কালেকশন অব ফিলিংস’ (১৯৯৯)। পরবর্তী সময়ে ফিলিংসের নাম পরিবর্তন করে ‘নগর বাউল’ রাখা হয়। নামটি পরে জেমসের সংগীতপরিচয়ের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যায়।

    ব্যান্ডের পাশাপাশি একক শিল্পী হিসেবেও জেমসের রয়েছে দীর্ঘ সফল ক্যারিয়ার। ‘পালাবি কোথায়’ (১৯৯৫), ‘দুঃখিনী দুঃখ করো না’ (১৯৯৭), ‘ঠিক আছে বন্ধু’ (১৯৯৯), ‘আমি তোমাদেরই লোক’ (২০০৩), ‘জনতা এক্সপ্রেস’ (২০০৫), ‘তুফান’ (২০০৬) ও ‘কাল যমুনা’ (২০০৯) তাঁর উল্লেখযোগ্য একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে।

    জেমসের কণ্ঠে ‘তারায় তারায় রটিয়ে দেব’, ‘মা’, ‘বাংলাদেশ’, ‘পাগলা হাওয়া’, ‘দুষ্টু ছেলের দল’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’ ও ‘মিরাবাই’-এর মতো গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভক্তদের ভালোবাসায় ‘গুরু’ নামেও পরিচিতি পেয়েছেন তিনি।

    বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও কাজ করেছেন জেমস। ২০০৬ সালে অনুরাগ বসু পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ভিগি ভিগি’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন তিনি। পরে ‘ওহ লামহে’, ‘লাইফ ইন এ মেট্রো’ ও ‘ওয়ার্নিং’-এর মতো সিনেমাতেও গান করেন।

    বাংলাদেশের চলচ্চিত্রেও প্লেব্যাকের জন্য স্বীকৃতি পেয়েছেন জেমস। ‘দেশা: দ্য লিডার’ (২০১৪) ও ‘সত্তা’ (২০১৭) সিনেমায় গান গেয়ে সেরা পুরুষ প্লেব্যাক গায়ক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

    সংগীতজীবনের চার দশকের বেশি সময় পেরিয়ে জেমস এখন বাংলাদেশের রকসংগীতের পরিচিত মুখ। প্রজন্ম বদলেছে, বদলেছে শ্রোতাদের রুচি ও সংগীতের ধারা; তবে মঞ্চে গিটার হাতে তাঁর উপস্থিতি এবং স্বতন্ত্র কণ্ঠ এখনো শ্রোতাদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে। গৃহত্যাগী সেই তরুণ আজ ৬২ বছরে পা দিয়ে ভক্তদের কাছে দীর্ঘদিনের পরিচিত ‘নগরবাউল জেমস’।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিনোদন

    পাকিস্তানি সিরিজ ঠেকাতে মোদিকে চিঠি দুই সংগঠনের

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বিনোদন

    ভারতীয় দর্শকদের মধ্যে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বিনোদন

    মহাকাশচারী পুতুল থেকে ট্যাবলেট, বদলে গেছে ‘টয় স্টোরি’

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বিনোদন

    মিস ইউনিভার্স ২০২৬’ ফ্যান ভোটিংয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বিনোদন

    জেমস বন্ডের পর ব্যাটম্যানও কি ছাড়ছেন প্যাটিনসন?

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বিনোদন

    বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    বিনোদন

    প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয়, রেকর্ড গড়ল জিটিএ সিক্স

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বিনোদন

    শাবানার ‘আম্মাজান’ ফিরিয়ে দেওয়ার নেপথ্যে কী কারণ, জানালেন পরিচালক

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    বিনোদন

    প্রেমের ফাঁদে গুপ্তচরবৃত্তি ও প্রতারণা, পাঁচ সিনেমার গল্প

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    ইসির তালিকায় ‘শাপলার কলি’সহ নতুন ২০ প্রতীক

    অক্টোবর ৩০, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন