Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জুলাই সনদের আলোচনা শেষ করে ডিসেম্বরেই সংসদে রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
  • জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
  • কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী
  • একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনীতে ফাঁকা গ্যালারি
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
রূপগঞ্জ

গণপিটুনিতে আহত ডিবি পুলিশের চার সদস্য গ্রেপ্তার

দেশের আলোজুন ২০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণপিটুনিতে আহত ডিবি পুলিশের চার সদস্য গ্রেপ্তার।

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক তরুণকে অপহরণের চেষ্টায় গণপিটুনির শিকার ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলায় চার পুলিশ সদস্যের পাশাপাশি আরও দুই সহযোগীকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির ও আকাশ আহাম্মেদ। তারা সবাই ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য। একই দিন ভুক্তভোগী অমিত হাসান মিরাজ তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউসিয়া এলাকায় অমিত হাসান মিরাজকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়। ওই সময় অভিযুক্তরা নিজেদের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদস্য পরিচয় দেন এবং অনলাইন ক্যাসিনো সংক্রান্ত তদন্তের কথা বলে তাকে একটি পাবলিক টয়লেটে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন।

অমিত এজাহারে উল্লেখ করেন, তার মোবাইল ফোন তল্লাশি করে কোনো তথ্য না পাওয়ার পর তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে অভিযুক্তদের ভুয়া পুলিশ সন্দেহে মারধর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গণপিটুনিতে আহত হন এসআই মামুন, এএসআই আমান ও কনস্টেবল কবির। প্রথমে তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, তারা বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে শুক্রবার ভোরে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় কনস্টেবল আকাশ আহাম্মেদকে।

ভুক্তভোগী অমিত হাসান মিরাজ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকার বাসিন্দা। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পে ফিল্ড সুপারভাইজার হিসেবে কাজ করতেন, তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে কর্মহীন আছেন।

মামলার এজাহারে আরও গুরুতর অভিযোগ আনা হয়েছে। অমিত দাবি করেছেন, গত ১৫ জুন তার এক আত্মীয়কে একই ব্যক্তিরা অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে যান এবং পরে পরিবারের কাছ থেকে আড়াই লাখ টাকা নেওয়ার পর তাকে ছেড়ে দেন। এছাড়া প্রায় এক মাস আগে জাকির হোসেন নামে আরেক ব্যক্তিকেও একই কৌশলে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।

অমিতের ভাষ্য, ঘটনার পর আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, অভিযুক্তরা কখনও সিআইডি, কখনও ডিবি পরিচয়ে লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, মামলায় অভিযুক্ত অপর দুই সহযোগী, গাড়িচালক আবু বক্কর সিদ্দিক ও মো. সেলিম, এখনও পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে গ্রেপ্তার পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন একনেকে পাস

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
বাংলাদেশ

কথায় নয়, কাজে বিশ্বাসী : এসপি হাবিবুর রহমান

By দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
নারায়ণগঞ্জ

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ

গার্মেন্ট কর্মকর্তা শুভ্র হত্যায় ৭ আসামির যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ১৩, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

By দেশের আলোসেপ্টেম্বর ১২, ২০২৬
নারায়ণগঞ্জ

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

By দেশের আলোসেপ্টেম্বর ১১, ২০২৬
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে সওজের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

By দেশের আলোসেপ্টেম্বর ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬
নারায়ণগঞ্জ

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিবর্ষণ, যুবদলকর্মীকে কুপিয়ে জখম

By দেশের আলোসেপ্টেম্বর ৬, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

বুধবার সংসদে সরকারি দলের সভা

মার্চ ৯, ২০২৬

কোনো পরীক্ষাতেই নকলের সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন