Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বন্দরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গলায় নল ঢুকিয়ে ছাগল হত্যা, গ্রেপ্তার ২

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে কাল প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ উদ্বোধন

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বন্দরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গলায় নল ঢুকিয়ে ছাগল হত্যা, গ্রেপ্তার ২
  • দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে কাল প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ উদ্বোধন
  • বিশ্বব্যাংক থেকে ১১০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ
  • মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থই বড় ছিল: প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, জুন ২৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

বিশ্বব্যাংক থেকে ১১০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

দেশের আলোজুন ২৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন সচল রাখা এবং মানুষের জীবিকা সুরক্ষায় বাংলাদেশকে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। পৃথক দুটি প্রকল্পের আওতায় এই অর্থায়ন দেওয়া হবে।

শুক্রবার (২৬ জুন) এই সহায়তার অনুমোদন দেয় বিশ্বব্যাংক। সংস্থাটির ঢাকা কার্যালয় জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে খাদ্য, সার ও জ্বালানির দাম বেড়েছে এবং সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের ক্ষুদ্র কৃষক, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে বলেন, এই সহায়তা দেশের কৃষি উৎপাদন সচল রাখতে, মানুষের জীবিকা রক্ষা করতে এবং জরুরি জনসেবা কার্যক্রম অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’-এর আওতায় অর্থের একটি বড় অংশ ব্যয় করা হবে আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে। এই প্রকল্পের মাধ্যমে ৬ লাখ মেট্রিক টন সার আমদানি করা হবে, যার মধ্যে উল্লেখযোগ্য অংশই ইউরিয়া সার।

বর্তমানে বাংলাদেশের মোট সারের চাহিদার ৮৫ শতাংশের বেশি বিদেশ থেকে আমদানি করতে হয়। এই সহায়তার ফলে প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে ধান উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে এবং ক্ষুদ্র কৃষকেরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সুলেমান কৌলিবালি বলেন, দেশের মোট ধান উৎপাদনের প্রায় ৯০ শতাংশ আসে আমন ও বোরো মৌসুম থেকে। ফলে সারের ঘাটতি তৈরি হলে তা শুধু খাদ্য নিরাপত্তাই নয়, কর্মসংস্থান ও দারিদ্র্য পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারত।

অন্যদিকে, ‘কনটিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট’-এর আওতায় অর্থের বড় অংশ ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং জীবিকা পুনরুদ্ধার কর্মসূচিতে ব্যয় করা হবে। একই সঙ্গে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবা সচল রাখতেও এই অর্থ ব্যবহার করা হবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, বিদ্যমান প্রকল্পগুলোর অব্যবহৃত অর্থ পুনর্বিন্যাসের মাধ্যমে এই জরুরি তহবিল গঠন করা হয়েছে। এর ফলে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া এড়িয়ে দ্রুত অর্থ ছাড় দেওয়া সম্ভব হবে এবং অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠান দ্রুত সহায়তা পাবে।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

বন্দরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

By দেশের আলোজুন ২৮, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গলায় নল ঢুকিয়ে ছাগল হত্যা, গ্রেপ্তার ২

By দেশের আলোজুন ২৮, ২০২৬
বাংলাদেশ

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে কাল প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ উদ্বোধন

By দেশের আলোজুন ২৮, ২০২৬
বাংলাদেশ

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ২৮, ২০২৬
বাংলাদেশ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থই বড় ছিল: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ২৮, ২০২৬
খেলা

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন চমক

By দেশের আলোজুন ২৮, ২০২৬
বাংলাদেশ

সারা দেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু

By দেশের আলোজুন ২৮, ২০২৬
স্বাস্থ্য

সব প্রতিবন্ধী শিশুর স্বাস্থ্যসেবায় প্রকল্প চূড়ান্ত

By দেশের আলোজুন ২৭, ২০২৬
বিশ্ব

ইউরোপের তাপপ্রবাহে বাড়ছে এশিয়ার এসি বিক্রি

By দেশের আলোজুন ২৭, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

ঈদের দিনে ইসরাইলি হামলায় নিহত ৩১

By দেশের আলোমে ২৭, ২০২৬

ফতুল্লায় ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটাম শেষে ভিক্টোরিয়ায় জেলা প্রশাসনের অভিযান

ফেসবুক ও মেটা সেবা স্বাভাবিকের পথে

বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান হলেন মাসুদুজ্জামান

Demo
আলোচিত

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

জুন ২৪, ২০২৬৭ Views

আনিসুল ইসলাম সানির জন্মদিন উদযাপিত

জুন ২০, ২০২৬৫ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৫ Views

আজ ও আগামীকাল খোলা থাকবে ব্যাংক

মে ২৩, ২০২৬৫ Views

সংসদ ভবন এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ

জুন ৫, ২০২৬৪ Views

নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

মে ২৯, ২০২৬৪ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন