Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে ভাই-বোন ও স্বামীর মৃত্যু

    সুমাইয়ার ব্রোঞ্জের পর ভারতে রৌপ্য জিতলেন স্বপ্না

    ৩২ বছরের জীবনে মার্শাল আর্টের ইতিহাস বদলে দেন ব্রুস লি

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে ভাই-বোন ও স্বামীর মৃত্যু
    • সুমাইয়ার ব্রোঞ্জের পর ভারতে রৌপ্য জিতলেন স্বপ্না
    • ৩২ বছরের জীবনে মার্শাল আর্টের ইতিহাস বদলে দেন ব্রুস লি
    • কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের
    • যে শহরে ৬৫ দিন সূর্যোদয় হবে না
    • ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতার চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিশ্ব

    মোদিকে নিয়ে মন্তব্যে ভারতজুড়ে বিজেপির বিক্ষোভ

    দেশের আলোঅক্টোবর ২৬, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    খাড়গের মন্তব্য ঘিরে ভারতজুড়ে বিজেপির বিক্ষোভ

    আন্তর্জাতিক ডেস্ক

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার (২৬ অক্টোবর) নয়াদিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি, কলকাতা, জম্মু ও বেঙ্গালুরুসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন দলটির নেতা-কর্মীরা। এ সময় খাড়গের পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার বিহারের পাটনায় একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বিতর্কিত মন্তব্যটি করেন খাড়গে। সেখানে উপস্থিত এক ব্যক্তি প্রধানমন্ত্রী মোদি কোথাও যাবেন না বলে মন্তব্য করলে জবাবে খাড়গে বলেন, ‘মোদি কা বাপ ভি জায়েগা’। তাঁর এ বক্তব্যকে আপত্তিকর আখ্যা দিয়ে প্রতিবাদে নামে বিজেপি।

    নয়াদিল্লিতে খাড়গের বাসভবনের কাছে বিক্ষোভ করেন বিজেপির নেতা-কর্মীরা। তাঁরা খাড়গে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে ক্ষমা দাবি করেন। পাটনায় বিজেপির নেতারা মিছিল বের করেন এবং খাড়গের কুশপুত্তলিকা পোড়ান। জম্মুতেও তাঁর পোস্টার পুড়িয়ে বিক্ষোভ করেন দলটির কর্মীরা। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

    ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং খাড়গের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের বক্তব্য অত্যন্ত কষ্টদায়ক। তাঁর মতে, একটি দলের জাতীয় সভাপতির কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। তিনি অভিযোগ করেন, ভুল স্বীকার করে দুঃখ প্রকাশের পরিবর্তে কংগ্রেস নেতারা বক্তব্যটির পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করছেন।

    কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীও খাড়গের বক্তব্যের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস নেতারা রাজনৈতিক হতাশা থেকে এ ধরনের মন্তব্য করছেন এবং এতে দেশের রাজনৈতিক সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    তবে খাড়গের ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বিজেপির সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলেন, বিজেপি নেতারা অতীতে মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিভিন্ন মন্তব্যের কথা ভুলে গেছেন। তাঁদের কাছ থেকে রাজনৈতিক শিষ্টাচার শেখার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

    বিরোধী জোট ইন্ডিয়ার শরিক রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সংসদ সদস্য মনোজ ঝা এ ঘটনায় ক্ষোভের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, অতীতে বিজেপি নেতারা সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে মন্তব্য করলেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি।

    খাড়গের মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপির মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি এ ঘটনায় খাড়গের পদত্যাগ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিশ্ব

    যে শহরে ৬৫ দিন সূর্যোদয় হবে না

    By দেশের আলোনভেম্বর ২৮, ২০২৬
    বিশ্ব

    যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে দুটি স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বিশ্ব

    পরীক্ষায় নকল ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় মোবাইল অ্যালার্ট

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বিশ্ব

    মহাকাশে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে রাশিয়া?

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বিশ্ব

    ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় নিহত পাঁচ নারী: জাতিসংঘ

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বিশ্ব

    দীর্ঘস্থায়ী খরা মোকাবিলায় নতুন জলাধার নির্মাণ করছে যুক্তরাজ্য

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বিশ্ব

    কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণে দূষণমুক্তির নতুন সম্ভাবনা

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    বিশ্ব

    মিয়ানমার গণহত্যার রায়ে জোরালো হতে পারে গাজা মামলা

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বিশ্ব

    বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর সৌদি আরবের

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    অবৈধ মোবাইল বন্ধে এনইআইআর সিস্টেম

    অক্টোবর ৩০, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন