Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আগামী মাসেই পর্যটন মহাপরিকল্পনার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী

    কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • আগামী মাসেই পর্যটন মহাপরিকল্পনার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী
    • কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
    • বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
    • তায়কোয়ানডোর মানোন্নয়নে ২০০ কোচের প্রশিক্ষণ শুরু
    • নার্স দিয়ে ডেলিভারির চেষ্টা, গর্ভের শিশুর মৃত্যুতে অবহেলার অভিযোগ
    • বাংলাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘সয়’
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বাংলাদেশ

    সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

    দেশের আলোনভেম্বর ৩, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬

    নিজস্ব প্রতিবেদক

    বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন (দ্বিতীয় সংশোধন)-২০২৬-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা এবং হংকংয়ের সঙ্গে অপরাধবিষয়ক পারস্পরিক আইনগত সহায়তা চুক্তির খসড়াও অনুমোদন করা হয়েছে।

    সোমবার (২ নভেম্বর) মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

    পরে তথ্য অধিদফতরে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তগুলো জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

    বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে আইনটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশ সংসদের প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা থাকায় সেটিকে আইনে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি জানান, লেজিসলেটিভ বিভাগের মতামত সাপেক্ষে খসড়াটি বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে। সংসদ না থাকাকালে অধ্যাদেশের মাধ্যমে কার্যক্রম চালানো গেলেও সংসদ বসার পর প্রথম বৈঠকে তা বিল আকারে উপস্থাপন করে আইনে পরিণত করার প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

    পাবলিক প্রকিউরমেন্ট আইন (দ্বিতীয় সংশোধন)-২০২৬-এর খসড়া অনুমোদনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এ এ পর্যন্ত ছয় দফা সংশোধন আনা হয়েছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়।

    নতুন সংশোধনীতে দেশীয় শিল্পের সুরক্ষা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা এবং সুযোগবঞ্চিত দরদাতাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে। এ ছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন, সম্পদের সুষম বণ্টনে সীমিত দরপত্র পদ্ধতির ব্যবহার বাড়ানো এবং পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান স্পষ্ট করার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    বৈঠকে ২০২৭ সালের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটির তালিকার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন। এই ছুটির চার দিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে—দুটি শুক্রবার ও দুটি শনিবার।

    নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে—একটি শুক্রবার ও দুটি শনিবার। ফলে সাপ্তাহিক ছুটি বাদ দিলে ২০২৭ সালে কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।

    ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদযাপনে দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাব রয়েছে।

    বাংলাদেশ ও চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের মধ্যে ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তির খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা। চুক্তিটি কার্যকর হলে দুই পক্ষের মধ্যে অপরাধ-সংক্রান্ত তথ্য আদান-প্রদান, অপরাধী আটক এবং অন্যান্য আইনি সহযোগিতার সুযোগ তৈরি হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    আগামী মাসেই পর্যটন মহাপরিকল্পনার উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করুন: রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ার অঙ্গীকার বাংলাদেশের: প্রধানমন্ত্রী

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    সলিমুল্লাহ মুসলিম হলের ঐতিহ্য রক্ষায় রাষ্ট্রপতির আশ্বাস

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

    By দেশের আলোনভেম্বর ১২, ২০২৬
    বাংলাদেশ

    রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি

    By দেশের আলোনভেম্বর ১১, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে মাসুদুজ্জামানের শোক

    By দেশের আলোজুন ১৭, ২০২৬

    নারায়ণগঞ্জ সিটির ১০৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

    মেঘনায় ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, একই পরিবারের ৪ নিখোঁজ

    ফতুল্লায় ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

    বেতনের দাবিতে রূপগঞ্জে মহাসড়ক অবরোধ

    Demo
    আলোচিত

    পিতা-পুত্রের নোবেল প্রাপ্তি: এক অনন্য ইতিহাস

    অক্টোবর ৬, ২০২৬

    দাসপ্রথায় ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়ার ইঙ্গিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর

    অক্টোবর ৩১, ২০২৬

    বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

    জুলাই ১২, ২০২৬

    ৯৯তম অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে সুমনের ‘রইদ’

    সেপ্টেম্বর ২৭, ২০২৬

    বাংলাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে হরর সিনেমা ‘সয়’

    নভেম্বর ১৩, ২০২৬

    হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা

    এপ্রিল ১১, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন