Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

হুমকির মুখে মজুদ ডিজেল ছাড়তে সম্মত ইউরোপ

দেশের আলোঅক্টোবর ২, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
ইউরোপের মজুদ ডিজেল ছাড়ার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার মধ্যে জরুরি মজুদ থেকে ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে জি৭ দেশগুলো। যুক্তরাষ্ট্রের চাপের মুখে নেওয়া এই সিদ্ধান্তের লক্ষ্য জ্বালানি সরবরাহ বাড়িয়ে বাজারের চাপ কমানো।

শুক্রবার (২ অক্টোবর) জি৭ এক যৌথ বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে জরুরি মজুদ থেকে মোট ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়া হবে। প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হয়ে চার মাস চলবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার কথা বলা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ইউরোপ বিপুল পরিমাণ মজুদ ডিজেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে। তিনি বলেন, প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে। তবে তাঁর পোস্টে কোন দেশ কত পরিমাণ ডিজেল ছাড়বে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ফ্রান্সের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করে। প্রস্তাব অনুযায়ী, ইউরোপীয় দেশগুলো ৫ কোটি ব্যারেল ডিজেল এবং আইইএর সদস্য দেশগুলো আরও ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার কথা ছিল। ২০ দিনের মধ্যে ধাপে ধাপে ডিজেলের একটি অংশ ছাড়ার বিষয়েও আলোচনা হয়।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেল মজুদ কমানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। মজুদ না ছাড়লে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকিও দেওয়া হয়। ওয়াশিংটনের এই চাপের পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি মূল্য কমানোর চেষ্টা কাজ করছে।

জি৭-এর বিবৃতিতে সদস্য দেশগুলো পরস্পরের মধ্যে জ্বালানি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা না দেওয়ার অঙ্গীকারও করেছে। তবে কোন দেশ কত পরিমাণ অপরিশোধিত তেল, ডিজেল বা অন্যান্য জ্বালানি পণ্য ছাড়বে—তার বিস্তারিত হিসাব বিবৃতিতে দেওয়া হয়নি।

এদিকে, মজুদ ছাড়ার আলোচনা সামনে আসার পর শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইউরোপে ডিজেলের ভবিষ্যৎ দাম কমেছে। মার্কিন ডিজেল ফিউচারের দাম ৪ শতাংশের বেশি কমে প্রতি গ্যালন ৪ দশমিক ৪৪৯১ ডলারে নেমে আসে। ইউরোপের বেঞ্চমার্ক ডিজেল ফিউচারও প্রতি মেট্রিক টনে ৯০ ডলারের বেশি কমে যায়।

ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন, রাশিয়ার জ্বালানি রপ্তানি সীমাবদ্ধতা এবং চীনের অভ্যন্তরীণ মজুদ বাড়াতে জ্বালানি রপ্তানি কমানোর মতো কারণে বিশ্ববাজারে ডিজেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর মধ্যেই জরুরি মজুদ থেকে জ্বালানি ছাড়ার উদ্যোগ নেওয়া হলো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

মমতা ও মানিক দিল্লিতে আটক

By zamanঅক্টোবর ১০, ২০২৬
বিশ্ব

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

By দেশের আলোঅক্টোবর ৯, ২০২৬
বিশ্ব

মানবিক সংকটকে হাতিয়ার করে অভিবাসীদের আফ্রিকায় নির্বাসনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

By দেশের আলোঅক্টোবর ৮, ২০২৬
বিশ্ব

ধ্বংসাত্মক যুদ্ধে গাজায় বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন

By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
বিশ্ব

পিতা-পুত্রের নোবেল প্রাপ্তি: এক অনন্য ইতিহাস

By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
বিশ্ব

আজ থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

By দেশের আলোঅক্টোবর ৫, ২০২৬
বিশ্ব

সামরিক খাতে ব্যয় বাড়াবে রাশিয়া, কমছে শিক্ষা বাজেট

By দেশের আলোঅক্টোবর ৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন