Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
  • কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
  • নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আগামীকাল
  • জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পরামর্শ
  • সাইপ্রাসে এস আলমের সম্পত্তি অবরুদ্ধ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, মে ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

পরিচয় লুকিয়ে কীসের রাজনীতি?

দেশের আলোএপ্রিল ১২, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

ফিরোজ আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দু’জন শিক্ষার্থী অনশন করছেন। দাবিটি রাজনৈতিক, কর্মসূচিটি শান্তিপূর্ণ। গণতান্ত্রিক রাষ্ট্রে এটি সম্পূর্ণ বৈধ এবং স্বাভাবিক। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটি প্রশ্ন জোরালো হয়ে উঠেছে যে প্রশ্নটি আসলে শুধু এই দুইজনের নয়, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গভীরে প্রোথিত।
অনশনরত এই দুইজন ছাত্রশিবিরের কর্মী। তারা জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠনের সদস্য। এটি কোনো গোপন তথ্য নয়, কোনো অপরাধও নয়। কিন্তু তাদের পরিচয় উপস্থাপনের ক্ষেত্রে একটি লক্ষণীয় প্যাটার্ন দেখা যাচ্ছে। ডাকসুর নির্বাচিত শিবির সদস্যরা এবং বিভিন্ন সুশীল ব্যক্তিত্ব যারা সংহতি জানাতে গেছেন, তারা বারবার বলছেন ‘দুইজন সাধারণ শিক্ষার্থী’ অনশন করছেন। সাংগঠনিক পরিচয়টি সুকৌশলে অনুচ্চারিত রাখা হচ্ছে।
প্রশ্ন হলো, কেন?
জামায়াত এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। শিবির তার ছাত্রসংগঠন। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিসরে তারা এখন অনেক বেশি সক্রিয় ও দৃশ্যমান। তাহলে একটি ন্যায্য রাজনৈতিক দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন রাখার প্রয়োজন পড়ছে কেন? কোন ভয়, কোন সংকোচ তাদের স্বনামে সামনে আসতে বাধা দিচ্ছে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বাংলাদেশের রাজনীতির একটি পুরনো ও পরিচিত চরিত্রের মুখোমুখি হতে হয় গুপ্ত রাজনীতির সংস্কৃতি। দশকের পর দশক ধরে এই দেশে রাজনৈতিক পরিচয় আড়াল করে কার্যক্রম পরিচালনার একটি রীতি চলে আসছে। কখনো নিরাপত্তার কারণে, কখনো কৌশলগত সুবিধার জন্য, কখনো বা জনমানসে গ্রহণযোগ্যতা বাড়ানোর উদ্দেশ্যে। ‘সাধারণ শিক্ষার্থী’ তকমাটি সেই কৌশলেরই একটি পরিচিত অনুষঙ্গ।
কিন্তু এই কৌশল আদতে রাজনীতির প্রতি এক ধরনের অবিশ্বাস ও অসততার প্রকাশ। যদি দাবিটি ন্যায্য হয়, যদি কর্মসূচিটি নৈতিক হয়, তাহলে সেই দাবি ও কর্মসূচির পেছনে দাঁড়িয়ে নিজের নাম ও পরিচয় উচ্চস্বরে ঘোষণা করতে সংকোচ কীসের? রাজনৈতিক পরিচয় গোপন রেখে ‘নিরপেক্ষ’ জনমত তৈরির চেষ্টা আসলে জনগণের সঙ্গে একটি সূক্ষ্ম প্রতারণা।
গণতন্ত্রের মূল ভিত্তি হলো স্বচ্ছতা। নাগরিকের অধিকার আছে জানার কে কোন রাজনৈতিক অবস্থান থেকে কথা বলছেন, কোন সংগঠনের পক্ষে দাবি তুলছেন। এই তথ্য গোপন রাখা কেবল অসৎ নয়, এটি গণতান্ত্রিক বিতর্কের পরিসরকেও সংকুচিত করে। মানুষ যখন জানতে পারে না যে তারা কার বক্তব্য শুনছে, তখন সুচিন্তিত মতামত গঠনের সুযোগ থেকে তারা বঞ্চিত হয়।
শিবির বা জামায়াতের নেতাকর্মীরা যদি মনে করেন যে তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ পেলে তাদের দাবি দুর্বল হয়ে যাবে, তাহলে সমস্যাটা পরিচয়ে নয় সমস্যাটা জনগণের সঙ্গে তাদের আস্থার সম্পর্কে। সেই আস্থা অর্জনের পথ হলো খোলামেলা রাজনীতি, আড়ালের রাজনীতি নয়।
বাংলাদেশের রাজনীতি এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একটি কর্তৃত্ববাদী স্বৈরাচার সরকারের পতনের পর দেশ নতুন করে গণতান্ত্রিক চর্চার সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হলে সব রাজনৈতিক দলকেই, বড় হোক বা ছোট, ডানপন্থী হোক বা বামপন্থী, স্বনামে সামনে আসতে হবে। লুকোচুরির রাজনীতি নতুন বাংলাদেশ গড়ার পথে বাধা, সহায়ক নয়।
রাজনীতি করুন। দাবি তুলুন। আন্দোলন করুন। কিন্তু নিজের নামে, নিজের পরিচয়ে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, খামারে ফেরত ‘ডোনাল্ড ট্রাম্প’

By দেশের আলোমে ২৭, ২০২৬
নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ের ২৩ গ্রামে আজ ঈদ

By দেশের আলোমে ২৭, ২০২৬
নারায়ণগঞ্জ

সন্ত্রাসী আজমেরীর পক্ষে মিছিল, ২৪ জনের বিরুদ্ধে মামলা

By দেশের আলোমে ২৬, ২০২৬
নারায়ণগঞ্জ

বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

By দেশের আলোমে ২৬, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা

By দেশের আলোমে ২৪, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজারে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

By দেশের আলোমে ২১, ২০২৬
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

By দেশের আলোমে ২০, ২০২৬
নারায়ণগঞ্জ

প্রয়োজনীয় যাচাই ছাড়া নামজারি নয়: জেলা প্রশাসক

By দেশের আলোমে ২০, ২০২৬
সোনারগাঁও

১০ টাকা চাঁদা নিয়ে মারধর, অটোচালকের মৃত্যুতে মহাসড়ক অবরোধ

By দেশের আলোমে ২০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার | ২৩ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২২ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২১ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

লুটপাটে ধ্বংসের মুখে অর্থনীতি, শিল্প প্রবৃদ্ধি তলানিতে: অর্থমন্ত্রী

By দেশের আলোএপ্রিল ১০, ২০২৬

অনিরাপদ লিংকরোডের আন্ডারপাস

৩০ উপজেলায় হামের টিকা শুরু, ৩ মে দেশজুড়ে

সোনারগাঁয়ে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বাংলাদেশ-ভারত নদী কমিশনের বৈঠক আজ

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন