আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ধারাবাহিক হুতি হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা এবং সেগুলো পরিচালনার প্রস্তুতি যাচাইয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে কার্যক্রম স্থগিত রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।
তবে বিমানবন্দরের কার্যক্রম কখন আবার শুরু হবে, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। ফলে রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরুর সময় নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

