Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম
  • নারায়ণগঞ্জে কার চালকের ঘুসিতে ইজিবাইক চালকের মৃত্যু
  • ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারতের আমন্ত্রণ
  • দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করার লক্ষ্য প্রধানমন্ত্রীর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Sunday, July 26, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

দেশের আলোJuly 20, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

যুক্তরাজ্যের ক্ষমতার কেন্দ্র ১০ ডাউনিং স্ট্রিটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এক দশকের মধ্যে তিনিই যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে কিয়ার স্টার্মারের নেতৃত্বের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।

সোমবার (২০ জুলাই) রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক আহ্বানের পর নতুন সরকার গঠন করেন অ্যান্ডি বার্নহ্যাম। জাতীয় নির্বাচনে লেবার পার্টিকে নিরঙ্কুশ বিজয় এনে দেওয়ার প্রায় দুই বছর পর ১০ ডাউনিং স্ট্রিট ছাড়েন কিয়ার স্টার্মার। তার স্থলাভিষিক্ত হন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র ও লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বার্নহ্যাম। এ কারণে তিনি ‘কিং অব দ্য নর্থ’ নামেও পরিচিত। এর আগে লেবার সরকারের বিভিন্ন মেয়াদে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।

দায়িত্ব নেওয়ার পরপরই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—দুই ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পরিচালনা তার অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প তাকে ‘অত্যন্ত উদারপন্থী’ বলে মন্তব্য করেছিলেন।

দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও পরিস্থিতি সহজ নয়। সাম্প্রতিক সময়ে লেবার পার্টির জনপ্রিয়তায় ভাটা পড়েছে। একদিকে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ডানপন্থি রিফর্ম ইউকে সমর্থন বাড়াচ্ছে, অন্যদিকে গ্রিন পার্টি প্রগতিশীল ভোটারদের নিজেদের দিকে টানছে।

বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক ও কিয়ার স্টার্মারের পর দায়িত্ব নেওয়া বার্নহ্যামের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভোটারদের আস্থা পুনরুদ্ধার করা। বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার মানোন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলেই পূর্বসূরিদের তুলনায় দীর্ঘ সময় ১০ ডাউনিং স্ট্রিটে টিকে থাকতে পারবেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

দিল্লিতে আন্দোলনের নতুন অস্ত্র এখন মিম

By দেশের আলোJuly 23, 2026
বিশ্ব

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

By দেশের আলোJuly 14, 2026
বিশ্ব

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

By দেশের আলোJuly 11, 2026
বিশ্ব

বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম

By দেশের আলোJuly 10, 2026
বিশ্ব

মাশহাদে আজ সমাহিত হবেন আয়াতুল্লাহ খামেনি

By দেশের আলোJuly 9, 2026
বিশ্ব

মার্কিন হামলায় চুক্তির কিছু অংশ ‘অকার্যকর’: ইরান

By দেশের আলোJuly 8, 2026
বিশ্ব

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি শেষ: ট্রাম্প

By দেশের আলোJuly 8, 2026
বিশ্ব

কোমে খামেনির মরদেহ, বৃহস্পতিবার মাশহাদে দাফন

By দেশের আলোJuly 7, 2026
বিশ্ব

তেহরানে খামেনির শোকযাত্রা শুরু, লাখো মানুষের শেষ শ্রদ্ধা

By দেশের আলোJuly 6, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

June 6, 2026

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

June 13, 2026

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

June 22, 2026

বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

July 6, 2026

প্রিন্স উপাধি হারালেন অ্যান্ড্রু, ছাড়তে হচ্ছে রয়েল লজ

October 31, 2025

ক্যানসার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য: ‘স্মার্ট’ ইনজেকশনে টিউমার নির্মূল

May 31, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন