Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ

    এবার ঢাকায় আসছেন শাকিরা?

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ
    • এবার ঢাকায় আসছেন শাকিরা?
    • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী
    • ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
    • বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদনে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির
    • শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    নারায়ণগঞ্জ

    আজকের শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্রনায়ক: এমপি কালাম

    দেশের আলোএপ্রিল ১২, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads

    নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম বলেছেন, আজকের শিক্ষশার্থীরাই আগামী দিনে নেতা হবে। আমি আশা করি তোমরা শুধু রাষ্ট্র প্রধান হওয়ার যোগ্যতাই অর্জন করবে না, বরং জাতি গঠনে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে।
    গতকাল শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় বন্দর বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
    তিনি বলেন, “আজকের এই মহতি অনুষ্ঠানে একটি কথা বলতে হয় যে, আমি তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন কেউ নই। আমার বয়স অনুযায়ী আজকে তোমাদের মতো এ রকম প্রতিষ্ঠান থেকে ৫৯ বছর আগে ১৯৬৭ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। এখন হিসেব করে দেখ আমি এখন কোথায় আছি আর তোমরা কোথায় আছ। তার চেয়ে বড় কথা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আজকে ২০ বছর পরে আমাকে আবারও এ প্রতিষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। এ উদাহরণ এখানে যে শিক্ষার্থীরা আমার সামনে বসে আছ, তোমাদের কারো বয়স ২০ বছর হয়নি এখনো। তাহলে আমার সাথে তোমাদের পরিচয় হওয়াটা বিগত সময়ে কোনো সুযোগ ছিল না। আজ থেকে সুযোগ সৃষ্টি হলো। আগামী দিনে আমরা একসাথে থাকতে পারি, একসাথে চলতে পারি।”
    তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার তিনটি স্তর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। এসএসসি শেষ করা মানে বিদায় নয়, বরং উচ্চ শিক্ষার নতুন ধাপে প্রবেশ।
    তিনি বলেন, “প্রতিটি পিতা-মাতা চায় তার সন্তান সুশিক্ষা গ্রহণ করুক। জাতিও চায় একজন সুযোগ্য সন্তান জাতি গঠনে এগিয়ে আসুক। আগামী দিনে তাদেরই নেতৃত্ব দিতে হবে। আমি আশা করি তোমরা শুধু রাষ্ট্র প্রধান হওয়ার যোগ্যতাই অর্জন করবে না, বরং জাতি গঠনে ভূমিকা রাখবে।”
    শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের যেন বাইরে অপেক্ষায় না রাখা হয়, কারণ তারা তাদের সন্তানতুল্য।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপির রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউসার আশা, বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এবং বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।
    অনুষ্ঠানে অধ্যক্ষ আজিজুর রহমান স্বাগত বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    ফতুল্লা

    ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে ভাই-বোন ও স্বামীর মৃত্যু

    By দেশের আলোনভেম্বর ২৮, ২০২৬
    ফতুল্লা

    নারায়ণগঞ্জে ঝুটভর্তি ট্রাকে আগুন, পুড়ল মালামাল

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    আড়াইহাজার

    স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    ফতুল্লা

    নারায়ণগঞ্জে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৩

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    ফতুল্লা

    ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ২

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬
    সোনারগাঁও

    বাস-ট্রাকে আগুন, তদন্তে পুলিশ

    By দেশের আলোনভেম্বর ২০, ২০২৬
    ফতুল্লা

    হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা

    By দেশের আলোনভেম্বর ১৯, ২০২৬
    সোনারগাঁও

    কবুতর চুরির সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    By দেশের আলোনভেম্বর ১৮, ২০২৬
    সোনারগাঁও

    নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

    By দেশের আলোনভেম্বর ১৭, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    রূপগঞ্জে ৩২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

    By দেশের আলোমে ৫, ২০২৬

    আড়াইহাজারে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

    আনন্দের সাথে শিক্ষা অর্জণ করতে হবে: শিক্ষামন্ত্রী

    বন্দরে ডিউটিরত দুই আনসার সদস্যের আগ্নেয়াস্ত্র লুট

    প্রিপেইড মিটার বাতিলে গণ-অনশন, এমপির আশ্বাসে কর্মসূচি স্থগিত

    Demo
    আলোচিত

    লাখো মানুষের উপস্থিতিতে খামেনির জানাজা

    জুলাই ৫, ২০২৬

    বাস্তুচ্যুত বাড়লেও বাজেট কমাচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা

    আগস্ট ৩০, ২০২৬

    মানবিক সংকটকে হাতিয়ার করে অভিবাসীদের আফ্রিকায় নির্বাসনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

    অক্টোবর ৮, ২০২৬

    ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়া নিয়ে অভিজিতের বার্তা

    নভেম্বর ১, ২০২৬

    যে শহরে ৬৫ দিন সূর্যোদয় হবে না

    নভেম্বর ২৮, ২০২৬

    জীবনানন্দের বায়োপিক নির্মাণ করবেন গৌতম ঘোষ

    সেপ্টেম্বর ১, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন