Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির
  • বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে ২৬ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন
  • সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
  • তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী
  • বন্দরে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল কুমির, এলাকাজুড়ে আতঙ্ক
  • জাতিসংঘে মোদি নন, ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

দেশের আলোসেপ্টেম্বর ১৮, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
ডিজিটাল লেনদেন বৃদ্ধিতে বাংলা কিউআরে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে সম্পন্ন সব পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে।

নির্দেশনায় ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপের নির্দিষ্ট স্থানে বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ৬ জানুয়ারি ২০২১ সালের সার্কুলারে নির্ধারিত লোগো অনুযায়ী আইকন প্রদর্শন করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যানের পাশাপাশি বাংলা কিউআর ইমেজ আপলোডের মাধ্যমেও পেমেন্ট সম্পন্ন করার ব্যবস্থা চালু করতে হবে।

একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীর জন্য মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশনার সঙ্গে ২৪ নভেম্বর ২০২৫ তারিখে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের জারি করা সার্কুলারে দেওয়া সংশ্লিষ্ট নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় এসব নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

বেকারত্ব দূর করতে কারিগরি-প্রযুক্তি শিক্ষায় জোর রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
অর্থনীতি

সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
অর্থনীতি

তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
রাজনীতি

নৈরাজ্য রুখতে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২১, ২০২৬
বাংলাদেশ

কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬
বাংলাদেশ

একই দিনে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

By দেশের আলোসেপ্টেম্বর ২০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ৮ জুন

জুন ২, ২০২৬

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে বহুমাত্রিক সমঝোতার আভাস

জুন ৬, ২০২৬

ইউনেসকো কনফুসিয়াস পুরস্কার পেল সিধুলাই

জুন ১০, ২০২৬

শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, ৪ তরুণের স্বীকারোক্তি

জুন ১৭, ২০২৬

নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায়: মন্ত্রী

জুন ৩০, ২০২৬

আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি : সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন

জুলাই ১৯, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন