Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৯০

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬
  • দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৯০
  • ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা
  • আজ ও আগামীকাল খোলা থাকবে ব্যাংক
  • দৈনিক দেশের আলো | শনিবার | ২৩ মে ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, মে ২৫, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিশ্ব

চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৯০

দেশের আলোমে ২৩, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

আন্তর্জাতিক ডেস্ক

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৯০ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা শতাধিক।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে টংঝৌ গ্রুপ পরিচালিত ‘লিউশেনইউ’ কয়লা খনিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির ভেতরে মাটির নিচে প্রায় ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

ঘটনার পর থেকেই খনি এলাকায় শত শত উদ্ধারকর্মী পাঠানো হয়েছে এবং নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে এখনো জোরদার অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে একের পর এক অ্যাম্বুলেন্সে করে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে।  চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে ৬টি বিশেষ উদ্ধারকারী দলসহ মোট ৩৪৫ জন পেশাদার কর্মীকে ঘটনাস্থলে মোতায়েন করেছে।

এই ভয়াবহ খনি দুর্ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আটকা পড়া শ্রমিকদের উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীদের সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে তিনি এই দুর্ঘটনার আসল কারণ খুঁজে বের করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের তাগিদ দেন এবং অবহেলা বা গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সরকারের এই কঠোর অবস্থানের পর খনি ব্যবস্থাপনার সাথে জড়িত বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ইতিমধ্যে আটক করেছে দেশটির পুলিশ।

খনি বিশেষজ্ঞদের প্রাথমিক তদন্ত ও ধারণা অনুযায়ী, খনির ভেতরের সুড়ঙ্গে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা হঠাৎ বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার কারণেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।

উল্লেখ্য, শানসি প্রদেশটি চীনের অন্যতম প্রধান ও বৃহত্তম কয়লা উৎপাদনকারী অঞ্চল হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং খনিগুলোর ধারণক্ষমতার অতিরিক্ত উত্তোলনের কারণে অতীতেও এই অঞ্চলে একাধিক বড় ধরনের খনি দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

By দেশের আলোমে ২৩, ২০২৬
বাংলাদেশ

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা

By দেশের আলোমে ২৩, ২০২৬
অর্থনীতি

আজ ও আগামীকাল খোলা থাকবে ব্যাংক

By দেশের আলোমে ২৩, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, ইভিএম ও পোস্টার

By দেশের আলোমে ২২, ২০২৬
বাংলাদেশ

ঈদে বায়তুল মোকাররমে ৫টি জামাত

By দেশের আলোমে ২২, ২০২৬
বাংলাদেশ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

By দেশের আলোমে ২২, ২০২৬
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট খারিজ

By দেশের আলোমে ২১, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশ-ভারত নদী কমিশনের বৈঠক আজ

By দেশের আলোমে ২১, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজারে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

By দেশের আলোমে ২১, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শনিবার | ২৩ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২২ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২১ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২০ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ১৯ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

Battle Analysis: Russian Tank Armada vs Ukraine

By দেশের আলোজানুয়ারি ৪, ২০২১

সরকারি দলের সাংসদদের সতর্ক থাকার নির্দেশনা প্রধানমন্ত্রীর

গুদারাঘাটের সিডিউল জমা নিয়ে বিএনপি-এনসিপি সমর্থকদের সংঘর্ষ

সব ব্যাংকের শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ বাধ্যতামূলক

টিকা নিলে সুস্থ থাকবে শিশু: এমপি কালাম

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন