Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী
  • দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি
  • দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬
  • বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে নারীসহ দুই যুবকের লাশ উদ্ধার

দেশের আলোমে ১৬, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারী ও দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবারের এসব ঘটনায় স্থানীয় এলাকাগুলোতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৫ মে) রূপগঞ্জ উপজেলার বড়ালু ও কর্ণগোপ দেবই এলাকা এবং বন্দর উপজেলার নলি সাধুর আশ্রম ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ বলছে, রহস্যজনক এসব মৃত্যুর কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে।

রূপগঞ্জে উদ্ধার হওয়া যুবকের নাম নুর মোহাম্মদ। তিনি বড়ালু এলাকার আব্দুর রহমানের ছেলে এবং পেশায় রিকশাচালক ছিলেন। শুক্রবার দুপুরে স্থানীয়রা বড়ালু এলাকার একটি ঝোপের পাশের ডোবায় তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, নুর মোহাম্মদের মৃত্যুর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

একই দিন কর্ণগোপ দেবই এলাকার পাকা রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ মহজমপুর এলাকায় নলি সাধুর আশ্রম ঘাটের সামনে ব্রহ্মপুত্র নদে একটি যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজন ব্যক্তি ও নৌকার মাঝির সহায়তায় লাশটি নদীর তীরে নিয়ে আসে।

কামতাল ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, উদ্ধার হওয়া যুবকের লাশটি প্রাথমিকভাবে ৮ থেকে ১০ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে লাশটি নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনাই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করা হবে। স্থানীয়দের মধ্যেও এসব রহস্যজনক মৃত্যু নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

By দেশের আলোজুন ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

হাইওয়ের পাশে ময়লার ভাগাড় থাকবে না: প্রতিমন্ত্রী শাহে আলম

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় পেন গান ও খালি খোসা উদ্ধার

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

মাসদাইরে ফের পুলিশের উপর মাদক কারবারিদের হামলা

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

আনন্দের সাথে শিক্ষা অর্জণ করতে হবে: শিক্ষামন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

By দেশের আলোজুন ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৯ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১২ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১১ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১১ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন