নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে নিয়মিত সরকারি কার্যক্রম শুরু করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ-পরবর্তী প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয় পর্যালোচনা করবেন এবং ধারাবাহিকভাবে একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হয়। টানা সাত দিনের ছুটি শেষে সোমবার থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীও সচিবালয়ে ফিরে নিয়মিত দায়িত্ব পালন শুরু করেছেন।

