Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী
  • দিয়ালো-ম্যাজিকে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট
  • কুরাসাওয়ের জালে জার্মানির গোল তাণ্ডব
  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, খুলছে হরমুজ প্রণালি
  • দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬
  • বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

প্রয়োজনীয় যাচাই ছাড়া নামজারি নয়: জেলা প্রশাসক

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ভোগান্তি কমানোর আশ্বাস
দেশের আলোমে ২০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

যথাযথ যাচাই-বাছাই ছাড়া দ্রুত নামজারি সম্পন্ন করলে ভবিষ্যতে জমি সংক্রান্ত বিরোধ ও জটিলতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, জাল দলিলের প্রবণতা বেশি থাকায় প্রতিটি আবেদন অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা প্রয়োজন।

আজ বুধবার (২০ মে) সকালে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত “স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা: পরিবর্তন, উন্নয়ন ও অগ্রযাত্রা” শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, অনেক সময় ভুয়া দলিল জমা দিয়ে নামজারি করে নেওয়া হয়। পরে প্রকৃত মালিক আপত্তি জানালে সেই নামজারি বাতিল করতে হয়। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে যায়। তাই জমা দেওয়া প্রতিটি কাগজপত্র গুরুত্বের সঙ্গে যাচাই করা জরুরি।

তিনি জানান, আগে একটি নামজারি সম্পন্ন করতে গড়ে ৭০ থেকে ৭৫ দিন সময় লাগত। বর্তমানে নারায়ণগঞ্জে সেই সময় কমে গড়ে ১৮ দিনে নেমে এসেছে। আরও দ্রুত, নির্ভুল ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।

মো. রায়হান কবির বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি একটি কোয়াসি-জুডিশিয়াল প্রক্রিয়া। কোনো জমি নিয়ে আপত্তি উঠলে আবেদনকারী ও আপত্তিকারী—উভয় পক্ষের বক্তব্য এবং নথিপত্র যাচাই করেই সিদ্ধান্ত নিতে হয়। শুধু এক পক্ষের দাবি শুনে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে পুরো ভূমি ব্যবস্থাপনা একই ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা গেলে দলিল, নামজারি ও রেকর্ড একসঙ্গে যাচাই করা সম্ভব হবে। এতে জালিয়াতি কমবে, পাশাপাশি মানুষের ভোগান্তিও অনেকাংশে হ্রাস পাবে।

ভূমি ব্যবস্থাপনার দীর্ঘ ইতিহাস ও জটিলতার প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, জমিদারি প্রথার সময় থেকে শুরু করে বিভিন্ন জরিপ ও রেকর্ড প্রক্রিয়ায় নানা অসঙ্গতি থেকে গেছে। কোথাও সরকারি জমি ব্যক্তি দখলে চলে গেছে, আবার কোথাও ব্যক্তিমালিকানাধীন জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি বলেন, সিএস, এসএসহ বিভিন্ন জরিপে হাতে লেখা রেকর্ড, মানচিত্র ও বাস্তব অবস্থার অমিলের কারণে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা তৈরি হয়েছে। প্রায় প্রতিটি জরিপেই কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে, যা পরবর্তীতে বিরোধের কারণ হয়েছে।

ডিসি আরও বলেন, বর্তমানে ওয়ারিশ, আদালতের রায়, দানপত্র কিংবা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জমির মালিকানা পরিবর্তন হচ্ছে। কিন্তু দীর্ঘ সময় পর নতুন জরিপ হলে বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোনো রেকর্ডের পার্থক্য দেখা দেয়। কোথাও পুকুর ভরাট করে বাড়ি হয়েছে, আবার কোথাও বসতভিটা জলাশয়ে পরিণত হয়েছে।

তিনি বলেন, আগে পুরো ভূমি ব্যবস্থাপনাই ছিল ম্যানুয়াল। এখন কিছু সেবা অনলাইনে এলেও রেকর্ড সংশোধনের কাজ এখনও পুরোপুরি ডিজিটাল হয়নি। ফলে অনেক ক্ষেত্রে হাতে সংশোধন করতে হয়। কোনো ভুল সংশোধন না হলে সেটি পরবর্তী রেকর্ডেও বহাল থাকে।

ভূমি বিষয়ে সাধারণ মানুষের সচেতনতার অভাবের কথাও উল্লেখ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, অনেকেই ওয়ারিশ সূত্রে জমির মালিক হলেও সময়মতো নামজারি বা রেকর্ড সংশোধনের উদ্যোগ নেন না। এ বিষয়ে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

By দেশের আলোজুন ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

হাইওয়ের পাশে ময়লার ভাগাড় থাকবে না: প্রতিমন্ত্রী শাহে আলম

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় পেন গান ও খালি খোসা উদ্ধার

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

মাসদাইরে ফের পুলিশের উপর মাদক কারবারিদের হামলা

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

আনন্দের সাথে শিক্ষা অর্জণ করতে হবে: শিক্ষামন্ত্রী

By দেশের আলোজুন ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

By দেশের আলোজুন ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | রোববার, ১৪ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৩ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১২ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১০ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

By দেশের আলোজুন ১০, ২০২৬

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

নতুন সরকারের প্রথম বাজেট পেশ আজ

কক্সবাজারে প্রধানমন্ত্রী, বৃষ্টিতেও ব্যাপক জনসমাগম

নগরীতে গোয়েন্দা নজরদারি জোরদারের আহবান

Demo
আলোচিত

জিয়া হল, সানি এবং অনিবার্য সত্য

জুন ১২, ২০২৬২৯ Views

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬১২ Views

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে দিল্লির আচরণ আনাকাঙ্খিত : পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬১১ Views

ভিক্টোরিয়া হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

জুন ১৫, ২০২৬১১ Views

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

জুন ১৩, ২০২৬১১ Views

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন ১০, ২০২৬৯ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন