৮ মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আতিকুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ মে) সন্ধ্যায় ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআই মো. মিলন ফকির, এএসআই মো. আব্দুল হামিদ খান, এএসআই মোজাম্মেল হকসহ ফতুল্লা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আতিকুর ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের শিবু মার্কেট (নামাপাড়া) এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আতিকুরের বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তিনি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়েছেন। সাজা এড়াতে এবং অন্য মামলায় গ্রেফতার ঠেকাতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম জানান, অপরাধত দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামীদের আইনের আওতায় আনতে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সোমবার (১১ মে) গ্রেফতারকৃত আসামী আতিকুরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশ
- এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা: মাহদী আমিন
- ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

