Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
  • কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী
  • নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আগামীকাল
  • জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পরামর্শ
  • সাইপ্রাসে এস আলমের সম্পত্তি অবরুদ্ধ
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, মে ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • দেশ
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
অর্থগতি

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

দেশের আলোএপ্রিল ৪, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক।
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের এই বৈঠক শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যবসায়ী নেতাদের জন্য কাঠামোবদ্ধভাবে মতামত প্রদানের সুযোগ তৈরি করতে প্রথমবারের মতো এ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এর মাধ্যমে ব্যবসায়ী নেতারা বিনিয়োগ পরিবেশ, নীতিগত সংস্কার ও অর্থনৈতিক অগ্রাধিকার বিষয়ে সরাসরি সরকারের সর্বোচ্চ পর্যায়ে মতামত দিতে পারবেন।

প্রধানমন্ত্রীর মনোনীত এই পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন— ড. আরিফ দৌলা, সৈয়দ নাসিম মঞ্জুর, হাফিজুর রহমান খান, আহসান খান চৌধুরী, জিয়াউর রহমান, আব্দুল মুক্তাদির, মো. আব্দুল জব্বার, সোহানা রউফ চৌধুরী এবং সৈয়দ মোহাম্মদ তানভীর।

এছাড়া বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সভায় উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় নিয়ন্ত্রণমূলক পরিবেশ, জ্বালানি, মানবসম্পদ, করনীতি, লজিস্টিকস, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরিষদের সদস্য ব্যবসায়ী নেতারা ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে নীতিনির্ধারকদের সঙ্গে বেসরকারি খাতের কার্যকর সংলাপ সম্ভব হবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, পরিষদ শিগগিরই একটি সারসংক্ষেপ প্রস্তাব তৈরি করবে, যেখানে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মানদণ্ড ও তথ্য-প্রমাণভিত্তিক নীতিমালা পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করেন, যাতে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

বিডা এ পরিষদের সমন্বয়কারী হিসেবে কাজ করবে এবং প্রস্তাবিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সাধন করবে।

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “বেসরকারি খাতের ধারাবাহিক মতামত প্রদানের একটি কাঠামোগত ব্যবস্থা তৈরির লক্ষ্যে এই পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও জানান, সরকারের সংস্কার ও বিনিয়োগ কর্মসূচিকে এগিয়ে নিতে এই উদ্যোগ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

জিয়াউর রহমানের আদর্শ জাতিকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

নানামুখী চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আগামীকাল

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

জিয়াউর রহমানের ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির পরামর্শ

By দেশের আলোমে ২৯, ২০২৬
বাংলাদেশ

সাইপ্রাসে এস আলমের সম্পত্তি অবরুদ্ধ

By দেশের আলোমে ২৯, ২০২৬
বিশ্ব

ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

By দেশের আলোমে ২৯, ২০২৬
অর্থনীতি

১০ বিলিয়ন ডলার সহায়তা চায় সরকার

By দেশের আলোমে ২৮, ২০২৬
বাংলাদেশ

ঈদের নামাজ শেষে স্বজনদের কবর জিয়ারতে প্রধানমন্ত্রীর

By দেশের আলোমে ২৮, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | সোমবার, ২৫ মে ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার | ২৪ মে ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার | ২৩ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২২ মে ২০২৬

দৈনিক দেশের আলো | ২১ মে ২০২৬

গুরুত্বপূর্ণ সংবাদ

এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না : তথ্য উপদেষ্টা

By দেশের আলোমে ১৯, ২০২৬

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘সুপার এল নিনো’র পদধ্বনি, বৈশ্বিক জলবায়ু সংকট

শিক্ষা ও স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দের পরিকল্পনা

মাদক ও মানবপাচার রোধে দেশব্যাপী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

Demo
আলোচিত

ববি ছাত্রদলে জমজ চমক না’গঞ্জের হাসান-হোসেন

মে ৪, ২০২৬৩৪৪ Views

না’গঞ্জ ছাত্রদলের কমিটি শীঘ্রই

মে ৫, ২০২৬৩১ Views

জাতির ভরসাস্থল দেশনায়ক তারেক রহমান – আনিসুল ইসলাম সানি

মার্চ ১৬, ২০২৬৩১ Views

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

মার্চ ২৩, ২০২৬১৬ Views

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬১১ Views

নিরাপত্তাহীনতায় ঢাকা-না’গঞ্জ লিংক রোড

মে ৪, ২০২৬১১ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন