Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে ভাই-বোন ও স্বামীর মৃত্যু

    সুমাইয়ার ব্রোঞ্জের পর ভারতে রৌপ্য জিতলেন স্বপ্না

    ৩২ বছরের জীবনে মার্শাল আর্টের ইতিহাস বদলে দেন ব্রুস লি

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে ভাই-বোন ও স্বামীর মৃত্যু
    • সুমাইয়ার ব্রোঞ্জের পর ভারতে রৌপ্য জিতলেন স্বপ্না
    • ৩২ বছরের জীবনে মার্শাল আর্টের ইতিহাস বদলে দেন ব্রুস লি
    • কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের
    • যে শহরে ৬৫ দিন সূর্যোদয় হবে না
    • ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতার চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    বিনোদন

    ট্রুডোর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কেটি পেরি

    দেশের আলোঅক্টোবর ২৬, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads
    জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে কেটি পেরির বক্তব্য

    বিনোদন ডেস্ক

    সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে মানসিক সমর্থন ও ভালোবাসা খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। ট্রুডোকে নিজের জীবনের ভালোবাসা বলেও বর্ণনা করেছেন এই গায়িকা।

    ‘ফায়ারওয়ার্ক’ ও ‘রোর’-এর মতো জনপ্রিয় গানের শিল্পী পেরি সম্প্রতি নিজের জীবনে দীর্ঘস্থায়ী ভালোবাসার সন্ধান নিয়ে কথা বলেন। পিপল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের নানা সাফল্যের পরও বিশেষ এক ধরনের ভালোবাসার অভাব অনুভব করতেন। এ নিয়ে নিজের থেরাপিস্টের সঙ্গেও কথা বলেছিলেন তিনি।

    পেরির ভাষ্য অনুযায়ী, অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সময়টা তাঁর জন্য বেশ কঠিন ছিল। ওই সময় তিনি অস্ট্রেলিয়ায় সফরে ছিলেন এবং কাছের মানুষদের থেকে দূরে থাকার কারণে একাকিত্ব অনুভব করতেন। পরে ট্রুডোর সঙ্গে পরিচয়ের পর তাঁর জীবনে পরিবর্তন আসে।

    ট্রুডোকে মানসিকভাবে সহায়ক ও যত্নশীল সঙ্গী হিসেবে বর্ণনা করেছেন পেরি। তাঁর সংগীত সফরের বিভিন্ন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ট্রুডো। পেরি বলেন, ট্রুডো তাঁর গানের কথা জানেন এবং তাঁকে সমর্থন করেন। এই সম্পর্ক তাঁকে মানসিকভাবে স্বস্তি দিয়েছে বলেও জানান তিনি।

    ২০২৫ সালের জুলাইয়ে কানাডার মন্ট্রিয়লে পেরি ও ট্রুডোকে একসঙ্গে নৈশভোজ করতে দেখা যাওয়ার পর তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। একই বছরের অক্টোবরে পেরির জন্মদিন উপলক্ষে প্যারিসে তাঁদের একসঙ্গে দেখা যায়। এরপর সম্পর্কটি প্রকাশ্যে আসে।

    চলতি বছরের জুনে নিউইয়র্কে ট্রিবেকা চলচ্চিত্র উৎসবে পেরির কনসার্ট চলচ্চিত্র কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর—লাইভ ফ্রম প্যারিস-এর প্রিমিয়ারে প্রথমবারের মতো তাঁরা একসঙ্গে লালগালিচায় উপস্থিত হন। সেখানেও পেরি ট্রুডোকে নিজের জীবনের ভালোবাসা বলে উল্লেখ করেন।

    ট্রুডোর সঙ্গে সম্পর্কের আগে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও বাগদান ছিল পেরির। তাঁদের ছয় বছর বয়সী মেয়ে ডেইজি রয়েছে। বিচ্ছেদের পর দুজনই মেয়েকে একসঙ্গে বড় করার দায়িত্ব পালন করছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বিনোদন

    ৩২ বছরের জীবনে মার্শাল আর্টের ইতিহাস বদলে দেন ব্রুস লি

    By দেশের আলোনভেম্বর ২৮, ২০২৬
    বিনোদন

    পাকিস্তানি সিরিজ ঠেকাতে মোদিকে চিঠি দুই সংগঠনের

    By দেশের আলোনভেম্বর ২৭, ২০২৬
    বিনোদন

    ভারতীয় দর্শকদের মধ্যে বাড়ছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

    By দেশের আলোনভেম্বর ২৬, ২০২৬
    বিনোদন

    মহাকাশচারী পুতুল থেকে ট্যাবলেট, বদলে গেছে ‘টয় স্টোরি’

    By দেশের আলোনভেম্বর ২৫, ২০২৬
    বিনোদন

    মিস ইউনিভার্স ২০২৬’ ফ্যান ভোটিংয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বিনোদন

    জেমস বন্ডের পর ব্যাটম্যানও কি ছাড়ছেন প্যাটিনসন?

    By দেশের আলোনভেম্বর ২৪, ২০২৬
    বিনোদন

    বলিউডের বহু সিনেমাই এখন কেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে

    By দেশের আলোনভেম্বর ২৩, ২০২৬
    বিনোদন

    প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয়, রেকর্ড গড়ল জিটিএ সিক্স

    By দেশের আলোনভেম্বর ২২, ২০২৬
    বিনোদন

    শাবানার ‘আম্মাজান’ ফিরিয়ে দেওয়ার নেপথ্যে কী কারণ, জানালেন পরিচালক

    By দেশের আলোনভেম্বর ২১, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

    By দেশের আলোমে ২৬, ২০২৬

    আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

    এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

    ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

    দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    Demo
    আলোচিত

    আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

    জুন ১, ২০২৬

    রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

    জুন ৩০, ২০২৬

    ৩১ অননুমোদিত অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

    আগস্ট ২৯, ২০২৬

    চলতি অর্থবছরের দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

    সেপ্টেম্বর ২৮, ২০২৬

    গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

    নভেম্বর ১, ২০২৬

    অবৈধ মোবাইল বন্ধে এনইআইআর সিস্টেম

    অক্টোবর ৩০, ২০২৫
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন