Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’
  • ৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
  • চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ
  • শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
Tuesday, August 4, 2026
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

রাজনৈতিক নিয়োগ বন্ধের ঘোষণা অর্থমন্ত্রীর

দেশের আলোJune 13, 2026
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আর্থিক প্রতিষ্ঠানগুলোয় রাজনৈতিক নিয়োগ বন্ধের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৩ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি ২০২৬: নেভিগেটিং রিস্কস, লেভারেজিং রেজিলিয়েন্স’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানে আর রাজনৈতিক নিয়োগ থাকবে না, সব নিয়োগই হবে পেশাগত যোগ্যতা  ও দক্ষতার ভিত্তিতে জানিয়ে তিনি বলেন, আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ বন্ধ করা সরকারের নীতিগত সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, বৈশ্বিক আর্থিক কাঠামো দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বাংলাদেশকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। উচ্চ সুদের ঋণ ও ক্রমবর্ধমান ঋণসেবার ব্যয় দেশের আর্থিক সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, চলতি বাজেটে শুধু সুদ পরিশোধেই প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, যা শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে ব্যয় সীমিত করছে।

বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। এ লক্ষ্যে পুঁজিবাজার সংস্কার ও পেশাদার নেতৃত্ব নিশ্চিত করার কথা বলেন তিনি।

সরকারি মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বাজারভিত্তিক কাঠামোয় পরিচালনার ওপরও তিনি জোর দেন, যাতে তারা সরকারি কোষাগারের পরিবর্তে নিজস্ব উৎস থেকে অর্থায়ন করতে পারে।

বিনিয়োগ পরিবেশ সহজ করতে চলমান ডিরেগুলেশন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে টাস্কফোর্স গঠন এবং অভিযোগ নিষ্পত্তির জন্য অনলাইন প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, কোনো অনুমোদন আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তি না হলে তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হিসেবে গণ্য করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান অর্থনৈতিক কূটনীতির রূপরেখা তুলে ধরেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিয়োগ ও সংস্কার উদ্যোগ উপস্থাপন করেন।

দিনব্যাপী সম্মেলনে সরকারি নীতিনির্ধারক, বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ, এআইআইবি এবং আইডিবিসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় এলডিসি উত্তরণ, বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিযোগিতা সক্ষমতা এবং ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিশ্ব

ট্রাম্পকে ব্যঙ্গ করে নিউইয়র্কে ‘পার্টিসিপেশন ট্রফি’

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোAugust 3, 2026
অর্থনীতি

চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স বেড়েছে ২৩.৪ শতাংশ

By দেশের আলোAugust 3, 2026
নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোAugust 3, 2026
বাংলাদেশ

সরকারি ভবনে সৌর প্যানেলের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোAugust 3, 2026
রাজনীতি

‘আইনের শাসনই গণতন্ত্র টিকিয়ে রাখে’: মির্জা ফখরুল

By দেশের আলোAugust 2, 2026
বিশ্ব

‘যুক্তরাজ্যে লিখিত সংবিধান থাকা জরুরি’: বার্নহ্যাম

By দেশের আলোAugust 2, 2026
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন

By দেশের আলোAugust 2, 2026

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোMay 26, 2026

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

June 1, 2026

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

June 30, 2026

ভেজাল পণ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা : ডিসি

March 15, 2026

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

April 5, 2026

জ্বালানি সংকটে স্বস্তির সংবাদ: আসছে আরও পাঁচ জাহাজ

April 10, 2026

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

May 12, 2026
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© 2026 দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন