Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • ‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল
  • দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল
  • জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি
  • পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী
  • ‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’
  • ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
বুধবার, জুলাই ১৫, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ

পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা

দেশের আলোজুলাই ১০, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

এইচএসসি পরীক্ষার খাতা আগে-পরে নেওয়াকে কেন্দ্র করে পরীক্ষাকেন্দ্রে সহপাঠীর সঙ্গে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পরীক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। পরীক্ষাকেন্দ্রের বাইরে ওই শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা।

বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে সিদ্ধিরগঞ্জের গোদনাই পাঠানটুলিস্থ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান আহত শিক্ষার্থী মো. রাজিন সালেহ (১৮)। ওই দিন পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে তাকে মারধরের অভিযোগ ওঠে। পরে বৃহস্পতিবার (৯ জুলাই) তার বাবা মো. আল মুনসুর রাসেল সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজিন সালেহ নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষার খাতা বিতরণের সময় নিয়ম ভঙ্গ করে আগে খাতা নেওয়াকে কেন্দ্র করে সহপাঠী মাসুম (১৯) ও নাহিদ হাসান সৈকতের (২০) মধ্যে কথাকাটাকাটি হয়।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে মাসুম নাহিদকে চড়-থাপ্পড় মারলে নাহিদও পাল্টা আঘাত করেন। পরে রাজিন সালেহসহ কয়েকজন শিক্ষার্থী এগিয়ে গিয়ে তাদের থামিয়ে দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষা শেষে রাজিন কেন্দ্র থেকে বের হলে মাসুম ও তার সঙ্গে থাকা অজ্ঞাত চার থেকে পাঁচজন তার পথরোধ করেন। এরপর হত্যার উদ্দেশ্যে তাকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এতে রাজিনের বাম হাতের বাহুসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। হামলা থেকে বাঁচতে তিনি দৌড়ে পাশের একটি কোচিং সেন্টারে আশ্রয় নেন। পরে সহপাঠী ও স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

পরে সহপাঠীদের সহযোগিতায় রাজিনকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মো. আল মুনসুর রাসেল সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগে মাসুমকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

‘মাইকেল’ বায়োপিকের আয় এক বিলিয়ন ডলার ছাড়াল

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
স্বাস্থ্য

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ‘ভেন্টাস’র ট্রায়াল সফল

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বিশ্ব

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপাল, বালেন্দ্রের পদত্যাগ দাবি

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
অর্থনীতি

পে স্কেল নিয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
রাজনীতি

‘ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী’

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে বিস্ফোরণ, দগ্ধ ৪

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ

সরকারের প্রধান লক্ষ্য দক্ষ মানবসম্পদ: প্রধানমন্ত্রী

By দেশের আলোজুলাই ১৪, ২০২৬
বাংলাদেশ

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোজুলাই ১২, ২০২৬
বিনোদন

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে টেইলর-ট্রাভিস

By দেশের আলোজুলাই ১২, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

আইন অনুযায়ী ইসলামী ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত

জুন ১, ২০২৬

রাজস্ব আদায় এখন বড় চ্যালেঞ্জ: এনবিআর প্রধান

জুন ৩০, ২০২৬

খেলোয়াড়দের কোন রাজনৈতিক দলের সদস্য না হতে প্রধানমন্ত্রীর আহ্বান

মার্চ ৩০, ২০২৬

সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

এপ্রিল ৬, ২০২৬

আজ নুসুক কার্ড বিতরণ শুরু, আন্তর্জাতিক মানের ডিজিটাল সেবা

এপ্রিল ১৩, ২০২৬

জনগণের অর্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে : মির্জা ফখরুল

মে ১৪, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন