শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে। বুধবার (৬ মে) সকাল ৯টায় নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।
ওসি মো. রকিবুজ্জামান জানান, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চির মতো। শরীরের অনেক জায়গায় ফুলে ও গলে চেহারা বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। নিহত যুবকের মৃত্যু অন্তত ৩ দিন আগে হয়েছে। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
সর্বশেষ
- ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের অভিযোগ
- এবার ঢাকায় আসছেন শাকিরা?
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদনে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির
- শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

