৮ মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আতিকুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ মে) সন্ধ্যায় ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআই মো. মিলন ফকির, এএসআই মো. আব্দুল হামিদ খান, এএসআই মোজাম্মেল হকসহ ফতুল্লা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আতিকুর ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের শিবু মার্কেট (নামাপাড়া) এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আতিকুরের বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তিনি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়েছেন। সাজা এড়াতে এবং অন্য মামলায় গ্রেফতার ঠেকাতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম জানান, অপরাধত দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামীদের আইনের আওতায় আনতে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সোমবার (১১ মে) গ্রেফতারকৃত আসামী আতিকুরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ
- চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
- স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
- সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

