Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • এরদোয়ানের ‘ব্যতিক্রমী উপহারে’ বেকায়দায় বিশ্বনেতারা
  • বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল
  • আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো
  • স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম
  • শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
রবিবার, জুলাই ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিনোদন

বিয়ের গুঞ্জনকে নিশ্চিত করলেন আমির

দেশের আলোজুন ৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান অবশেষে নিজের তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ৬১ বছর বয়সী এই অভিনেতা।

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান নিজেই বিয়ের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিয়ের খবরটি সত্য এবং আগামী ৫ জুলাই একটি ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।

এর আগে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। সে সময় তিনি জানিয়েছিলেন, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হলেও গত দেড় বছর ধরে তারা একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে রয়েছেন।

মুম্বাইয়ের বাসভবনে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি সেলুন ব্যবসা পরিচালনার পাশাপাশি আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন।

এটি হতে যাচ্ছে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে শৈশবের বন্ধু ও ভালোবাসা রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ ১৬ বছরের সংসার জীবনে তাদের জুনায়েদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির। প্রায় ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। তাদের আজাদ নামে একটি পুত্রসন্তান রয়েছে, যার দেখভাল এখনো দুজন মিলে করছেন।

ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ারের মতো ব্যক্তিগত জীবনেও নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি এবং গৌরী স্প্র্যাট।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

গোপনে বিয়ে সারলেন সুইফট ও কেলসি!

By দেশের আলোজুলাই ৪, ২০২৬
বিনোদন

চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

By দেশের আলোজুন ২৯, ২০২৬
খেলা

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন চমক

By দেশের আলোজুন ২৮, ২০২৬
বাংলাদেশ

পরিবেশ বিষয়ক চলচ্চিত্রকে সরকারি অনুদানে বিশেষ গুরুত্ব

By দেশের আলোজুন ৫, ২০২৬
বিনোদন

রক গুরু আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

By দেশের আলোজুন ৫, ২০২৬
বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সর্বাধিক পুরস্কার ‘সাঁতাও’র

By দেশের আলোজুন ২, ২০২৬
বিনোদন

সাইফের রাত ১১টার রহস্য ফাঁস করলেন কারিনা

By দেশের আলোমে ১৭, ২০২৬
বিনোদন

ফিরছে ‘নতুন কুঁড়ি’, ৩০ এপ্রিল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By দেশের আলোএপ্রিল ৮, ২০২৬
বিনোদন

১৬ বছর পর বিটিভিতে আসিফ আকবর

By দেশের আলোনভেম্বর ৩, ২০২৫

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

By দেশের আলোএপ্রিল ৯, ২০২৬

শীতলক্ষ্যায় ভাসমান লাশ

সোনারগাঁয়ের সাবেক এমপি বাহাউল হক আর নেই

পুলিশের হাতকড়াসহ ছিনতাইকৃত যুবদলের সেই নেতা গ্রেফতার

এনায়েতনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন হাফেজ

Demo
আলোচিত

হাসপাতালে ভর্তি মুজাহিদুল ইসলাম সেলিম

জুন ৮, ২০২৬

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

ইবোলা ভাইরাসে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

মে ১৭, ২০২৬

পাকিস্তানে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন