Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সব প্রতিবন্ধী শিশুর স্বাস্থ্যসেবায় প্রকল্প চূড়ান্ত

ইউরোপের তাপপ্রবাহে বাড়ছে এশিয়ার এসি বিক্রি

ফের ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজার

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • সব প্রতিবন্ধী শিশুর স্বাস্থ্যসেবায় প্রকল্প চূড়ান্ত
  • ইউরোপের তাপপ্রবাহে বাড়ছে এশিয়ার এসি বিক্রি
  • ফের ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজার
  • এনআইডি নবায়নে আসছে নতুন বাধ্যবাধকতা
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক
  • চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে প্রধানমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুন ২৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

এনআইডি নবায়নে আসছে নতুন বাধ্যবাধকতা

দেশের আলোজুন ২৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন বাধ্যতামূলক করার বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন। প্রস্তাব অনুযায়ী, এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন করতে হবে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের বিধান থাকলেও এটি বর্তমানে বাধ্যতামূলক নয়। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে নাগরিকদের পরিচয় নিশ্চিত করতে বিষয়টিকে বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

ইসি কর্মকর্তারা বলছেন, ১৫ বছরে একজন মানুষের চেহারায় স্বাভাবিকভাবেই অনেক পরিবর্তন আসে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবেও নিজের চেহারায় পরিবর্তন আনেন। আবার লিঙ্গ পরিবর্তনজনিত অস্ত্রোপচার কিংবা বয়সের কারণে আঙুলের ছাপের মান কমে যাওয়ার মতো ঘটনাও ঘটে, যা পরিচয় যাচাইয়ে জটিলতা তৈরি করতে পারে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী, এনআইডির মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি পরিশোধের মাধ্যমে নবায়নের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।

বর্তমান বিধিমালা অনুযায়ী, নাগরিকরা সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে এনআইডি নবায়নের আবেদন করতে পারেন। আবেদন ‘জরুরি’ ও ‘সাধারণ’—এই দুই ধরনের হয়ে থাকে।

জরুরি আবেদনের ক্ষেত্রে সাত দিনের মধ্যে এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে সেবা দেওয়ার বিধান রয়েছে। সাধারণ আবেদনের জন্য ১০০ টাকা এবং জরুরি আবেদনের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনআইডি নবায়নের বিষয়টি কার্যত প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে কেউ চাইলে হারিয়ে যাওয়া, নষ্ট হওয়া বা পুরোনো হয়ে যাওয়া এনআইডির পরিবর্তে নতুন কার্ডের জন্য আবেদন করতে পারেন।

এ বিষয়ে এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেন, বিষয়টি এখনও পর্যালোচনার মধ্যে রয়েছে এবং এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

স্বাস্থ্য

সব প্রতিবন্ধী শিশুর স্বাস্থ্যসেবায় প্রকল্প চূড়ান্ত

By দেশের আলোজুন ২৭, ২০২৬
বিশ্ব

ইউরোপের তাপপ্রবাহে বাড়ছে এশিয়ার এসি বিক্রি

By দেশের আলোজুন ২৭, ২০২৬
বিশ্ব

ফের ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজার

By দেশের আলোজুন ২৭, ২০২৬
বাংলাদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক

By দেশের আলোজুন ২৭, ২০২৬
বাংলাদেশ

চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ২৭, ২০২৬
বাংলাদেশ

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

By দেশের আলোজুন ২৪, ২০২৬
বাংলাদেশ

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী

By দেশের আলোজুন ২৪, ২০২৬
বাংলাদেশ

মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

By দেশের আলোজুন ২৩, ২০২৬
বিশ্ব

তীব্র দলীয় চাপ: পদত্যাগ করছেন স্টারমার

By দেশের আলোজুন ২৩, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোমে ৩০, ২০২৬

চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৯০

সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ

চর সৈয়দপুরে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

স্বাস্থ্যমন্ত্রীর আল্টিমেটাম শেষে ভিক্টোরিয়ায় জেলা প্রশাসনের অভিযান

Demo
আলোচিত

আনিসুল ইসলাম সানির জন্মদিন উদযাপিত

জুন ২০, ২০২৬১৭ Views

সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

এপ্রিল ১৫, ২০২৬৭ Views

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

জুন ১১, ২০২৬৬ Views

লিংক রোডের পাশে ময়লার স্তূপ

জুন ১১, ২০২৬৬ Views

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

জুন ২৪, ২০২৬৫ Views

আজ মালয়েশিয়া-চীন সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬৫ Views
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন