Close Menu
দেশের আলোদেশের আলো

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফ্যামিলি-কৃষক কার্ডে দারিদ্র্য কমার আশা বিশ্বব্যাংক-আইএমএফের

    ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি

    বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ
    • ফ্যামিলি-কৃষক কার্ডে দারিদ্র্য কমার আশা বিশ্বব্যাংক-আইএমএফের
    • ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি
    • বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
    • কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
    • প্রধানমন্ত্রীর নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. ইউনূস
    • জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
    Facebook X (Twitter) Instagram Pinterest
    ENG
    দেশের আলোদেশের আলো
    Daily Desher Alo
    শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
    • প্রচ্ছদ
    • নারায়ণগঞ্জ
    • জাতীয়
    • রাজনীতি
    • বাণিজ্য
    • ভিডিও
    • বিশ্ব
    • আলাপ
    • বিনোদন
    • জীবনযাপন
    • খেলা
    • ই-পেপার
    ENG
    দেশের আলোদেশের আলো
    দেশের আলো - Daily Desher Alo Advertisement
    নারায়ণগঞ্জ

    নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি

    দেশের আলোএপ্রিল ২১, ২০২৬
    Facebook Twitter Email WhatsApp Threads

    নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির বলেছেন, আমরা চেষ্টা করছি নকলমুক্ত ও সর্বোচ্চ সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিতে। নকল, দুর্নীতি অথবা কোনো ধরনের অবৈধ সুযোগ-সুবিধা যেন কেউ নিতে না পারে সে ধরনের পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
    ডিসি মো. রায়হান কবির জানান, আমরা একাধিক প্রস্তুতিমূলক সভা করেছি এবং বোর্ড থেকেও প্রস্তুতিমূলক সভা হয়েছে। সকল কেন্দ্র সচিবকে নিয়ে আলাদা সভা করা হয়েছে। সভার নির্দেশনা অনুযায়ী পরীক্ষার হলে কেউ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা পরীক্ষায় সুবিধা পাওয়ার মতো কোনো যন্ত্র নিয়ে ঢুকতে পারবে না। পাশাপাশি পরীক্ষার্থীদের তল্লাশী করে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে এবং কেন্দ্রগুলোতে সবসময় আমরা সতর্ক আছি। কেউ যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পাওে অন্তত ইনভিজিলেটর পর্যন্ত সেটাও আমরা নিশ্চিত করেছি। কেন্দ্র সচিবের কাছে কেবলমাত্র একটি বাটন ফোন থাকছে।
    তিনি আরও বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। প্রতি ২টি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট কাজ করছেন যাতে ঘন ঘন কেন্দ্রগুলো তদারকি করা যায় এবং কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করা যায়।
    শহরের যানজট প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ট্রাফিক পুলিশ আলাদাভাবে কাজ করছে। পরীক্ষার সময় শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ ও বের হওয়ার সময় তারা বিশেষভাবে নজর রাখছে যাতে ট্রাফিক ব্যবস্থাপনাও ঠিক রাখা যায়। শহরকেন্দ্রিক প্রায় ১৫টি কেন্দ্র রয়েছে। আমাদের যেহেতু ছোট জায়গায় অনেকগুলো কেন্দ্র রয়েছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই চাপ থাকে। সেটি নিয়েও আমরা কাজ করছি। আমরা প্রত্যাশা করি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, ইনশাআল্লাহ হবেও না। পুরো জেলায় সুষ্ঠু ও স্বাভাবিকভাবে পরীক্ষা হচ্ছে।
    তিনি আরও বলেন, বর্তমান সরকার যে সুষ্ঠু ও আধুনিক পরীক্ষা ব্যবস্থাপনা চায় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা শিক্ষার্থীদের বিরক্ত ও আতঙ্কিত না করে সর্বোচ্চ আইনের প্রয়োগ নিশ্চিত করতে চাই। এটি যেমন শিক্ষার্থীদের ক্ষেত্রে তেমনি কক্ষ পরিদর্শক এবং পরীক্ষা সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিকেও জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। এবারই প্রথম জেলার প্রতিটি কেন্দ্রে এবং প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমরা এটি যেকোনো সময় পর্যবেক্ষণ করতে পারব। এসব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশনাও রয়েছে যাতে পরীক্ষার পরেও প্রয়োজন হলে যাচাই-বাছাই করা যায়।
    উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় পাঁচটি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল মিলিয়ে ৫৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৩ হাজার ২৫ জন। এর মধ্যে নিয়মিত ও অনিয়মিত উভয় ধরনের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    আরও সংবাদ

    বাংলাদেশ

    ফ্যাসিবাদের আমলে দুর্নীতি-স্বজনপ্রীতিতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত: রাষ্ট্রপতি

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    বাংলাদেশ

    কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১৬, ২০২৬
    বাংলাদেশ

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    নারায়ণগঞ্জ

    নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

    By দেশের আলোঅক্টোবর ১৫, ২০২৬
    বাংলাদেশ

    দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটির পরামর্শ রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১৪, ২০২৬
    বাংলাদেশ

    দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬
    বাংলাদেশ

    ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬
    রাজনীতি

    আচরণে ফ্যাসিবাদের ছাপ যেন না থাকে: রিজভী

    By দেশের আলোঅক্টোবর ১৩, ২০২৬

    ই-পেপার

    দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

    দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

    সাম্প্রতিক সংবাদ

    জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার তাগিদ রাষ্ট্রপতির

    By দেশের আলোসেপ্টেম্বর ৯, ২০২৬

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় মেধা-যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

    পর্যটন খাতে ১ হাজার ৪৯৮ আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি

    শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার

    জাতীয় সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    Demo
    আলোচিত

    কুরবানির বর্জ্য অপসারণ পরিস্থিতি ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

    মে ২৯, ২০২৬

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ

    জুন ২, ২০২৬

    সাফল্যে পুরস্কার ও ব্যর্থতায় শাস্তি নীতি : স্বরাষ্ট্রমন্ত্রী

    জুন ৭, ২০২৬

    দিল্লির বৈঠকে সীমান্তে শান্তির অঙ্গীকার

    জুন ১২, ২০২৬

    আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা

    জুন ২০, ২০২৬

    প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা

    জুলাই ৪, ২০২৬
    ফলো করুন
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    সম্পাদক ও প্রকাশক
    আনিসুল ইসলাম সানি
    সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
    যোগাযোগ
    ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
    হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
    ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

    ঢাকা ব্যুরো
    দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

    © দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
    © ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
    দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
    ভিজিট করুন