বন্দরের শীর্ষ সন্ত্রাসী সোহেল ওরফে ক্যাডার সোহেলকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দরের মদনপুর আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি, জমি দখল, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে যাত্রাবাড়ি থানায় ও বন্দর থানায় একাধিক মামলা উল্লেখযোগ্য।
র্যাবের তথ্যমতে, সোহেল ও তার বাহিনী দীর্ঘদিন ধরে বন্দরের আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়ভাবে নতুন ভবন বা স্থাপনা নির্মাণের সময় তার বাহিনীকে মোটা অঙ্কের চাঁদা দিতে হতো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজ বন্ধ করে দেয়া, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকেও মাসোহারা আদায় করতো তার বাহিনী।
র্যাব আরও জানায়, সোহেল তার বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের জমি ও ভিটেমাটি জোরপূর্বক দখল করতো। ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি লিখে নেয়া কিংবা পেশিশক্তি ব্যবহার করে উচ্ছেদের ঘটনাও ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ

