Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল

আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো

স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • বন্যা মোকাবিলায় ৭ নির্দেশ, চিকিৎসকদের ছুটি বাতিল
  • আইএমএফের সঙ্গে কাল বৈঠক, আলোচনায় নতুন বেতনকাঠামো
  • স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • বৃটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহাম
  • শিল্প ছাড়া অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
  • রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
শনিবার, জুলাই ১১, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
নারায়ণগঞ্জ সদর

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন

দেশের আলোজুন ৯, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

নিজস্ব সংবাদদাতা

শহরের বিভিন্ন এলাকায় প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপন বন্ধ এবং বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় কিল্লারপুর বিদ্যুৎ অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক। শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জ শহরের খানপুর, তল্লা, হাজীগঞ্জ, গোদনাইল, নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা, পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, ফরাজীকান্দা, জল্লারপাড়, নয়াপাড়া, বাবুরাইল, দেওভোগ, বেপারীপাড়া, নন্দীপাড়া, ভূঁইয়ারবাগ, গলাচিপা, কলেজ রোড, আল্লামা ইকবাল রোড, আমলাপাড়া, সাহাপাড়া, টানবাজার, চাষাড়া, বালুরমাঠ, মাসদাইর, জামতলা ও শহীদনগরসহ বিভিন্ন এলাকায় পোস্ট-পেইড মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সাধারণ গ্রাহকদের জন্য ভোগান্তি তৈরি করবে।

সভাপতির বক্তব্যে নূরউদ্দিন আহমেদ বলেন, প্রি-পেইড মিটার চালুর ফলে গ্রাহকদের নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত জনগণের ওপর অতিরিক্ত চাপ বাড়াবে। তিনি অবিলম্বে এই কার্যক্রম বন্ধ এবং বিদ্যুৎ বিলের বর্ধিত হার প্রত্যাহারের দাবি জানান।

সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহসভাপতি কুতুব উদ্দিন আহমেদ, হাজী রমজান উল রশীদ, এস এম শাহ আলম, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, সহসম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, সহসাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, পপি রানী সরকার, আনোয়ার হোসেন দেওয়ান, আব্দুল হালিম বেপারী, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, হারুন উর রশীদ মিলন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, শ্রমিক নেতা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে প্রকৌশলীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

নারায়ণগঞ্জ

পরীক্ষার খাতা নিয়ে বিরোধে সহপাঠীকে হত্যাচেষ্টা

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

By দেশের আলোজুলাই ১০, ২০২৬
নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

By দেশের আলোজুলাই ৯, ২০২৬
নারায়ণগঞ্জ

ছেলের পর বাবাকে হত্যাচেষ্টা, গুলি ছুড়ে পালাল সন্ত্রাসীরা

By দেশের আলোজুলাই ৮, ২০২৬
নারায়ণগঞ্জ

বিশ্বকাপ দেখে ঘুম, সকালে হাত বাঁধা মরদেহ উদ্ধার

By দেশের আলোজুলাই ৭, ২০২৬
নারায়ণগঞ্জ

জেলা গণগ্রন্থাগার উন্নয়ন ও অডিটোরিয়াম সংস্কারে ডিজির সঙ্গে সানির বৈঠক

By দেশের আলোজুলাই ৬, ২০২৬
নারায়ণগঞ্জ

আড়াইহাজারে চিকিৎসককে মারধরের অভিযোগ

By দেশের আলোজুলাই ৬, ২০২৬
নারায়ণগঞ্জ

ফতুল্লায় গণপিটুনিতে যুবক নিহত

By দেশের আলোজুলাই ৫, ২০২৬
নারায়ণগঞ্জ

কলেজছাত্রীকে ফাঁদে ফেলে ভিডিও ধারণ, চাঁদা দাবির অভিযোগ

By দেশের আলোজুলাই ৪, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৯ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | বুধবার, ১৭ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ১৫ জুন ২০২৬

সাম্প্রতিক সংবাদ

ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩

By দেশের আলোএপ্রিল ৯, ২০২৬

প্রযুক্তিকে কাজে লাগাতে হবে: ডিসি রায়হান কবির

রূপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন!

শ্রমিক ও মালিকপক্ষ নিজেরাই সমস্যার সমাধান করুক: এড. সাখাওয়াত

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ কর্মসূচি শুরু

Demo
আলোচিত

হাসপাতালে ভর্তি মুজাহিদুল ইসলাম সেলিম

জুন ৮, ২০২৬

বেনজীর গ্রেপ্তার, দেশে আনা হবে দ্রুত : স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৫, ২০২৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

ইবোলা ভাইরাসে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

মে ১৭, ২০২৬

পাকিস্তানে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন