Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল

ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
  • হুতি হামলার পর রিয়াদ বিমানবন্দরে স্থগিতাদেশ বাড়ল
  • ফিফা থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ
  • টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
  • ফতুল্লায় ভয়াবহ আগুন, পুড়ল ৩০ ঝুটের গোডাউন
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বাংলাদেশ

এনআইডি নবায়নে আসছে নতুন বাধ্যবাধকতা

দেশের আলোজুন ২৭, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন বাধ্যতামূলক করার বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন। প্রস্তাব অনুযায়ী, এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন করতে হবে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের বিধান থাকলেও এটি বর্তমানে বাধ্যতামূলক নয়। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে নাগরিকদের পরিচয় নিশ্চিত করতে বিষয়টিকে বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

ইসি কর্মকর্তারা বলছেন, ১৫ বছরে একজন মানুষের চেহারায় স্বাভাবিকভাবেই অনেক পরিবর্তন আসে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবেও নিজের চেহারায় পরিবর্তন আনেন। আবার লিঙ্গ পরিবর্তনজনিত অস্ত্রোপচার কিংবা বয়সের কারণে আঙুলের ছাপের মান কমে যাওয়ার মতো ঘটনাও ঘটে, যা পরিচয় যাচাইয়ে জটিলতা তৈরি করতে পারে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী, এনআইডির মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি পরিশোধের মাধ্যমে নবায়নের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।

বর্তমান বিধিমালা অনুযায়ী, নাগরিকরা সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে এনআইডি নবায়নের আবেদন করতে পারেন। আবেদন ‘জরুরি’ ও ‘সাধারণ’—এই দুই ধরনের হয়ে থাকে।

জরুরি আবেদনের ক্ষেত্রে সাত দিনের মধ্যে এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে সেবা দেওয়ার বিধান রয়েছে। সাধারণ আবেদনের জন্য ১০০ টাকা এবং জরুরি আবেদনের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনআইডি নবায়নের বিষয়টি কার্যত প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে কেউ চাইলে হারিয়ে যাওয়া, নষ্ট হওয়া বা পুরোনো হয়ে যাওয়া এনআইডির পরিবর্তে নতুন কার্ডের জন্য আবেদন করতে পারেন।

এ বিষয়ে এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেন, বিষয়টি এখনও পর্যালোচনার মধ্যে রয়েছে এবং এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বাংলাদেশ

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

By দেশের আলোঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

By zamanঅক্টোবর ১২, ২০২৬
বাংলাদেশ

সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

জনগণের অর্থের প্রতিটি পয়সা জনকল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বিশ্ব

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

By দেশের আলোঅক্টোবর ১১, ২০২৬
বাংলাদেশ

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা: মাহদী আমিন

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬
বাংলাদেশ

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

By দেশের আলোঅক্টোবর ১০, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

অধ্যাদেশ চাপে সংসদে দুই বেলা অধিবেশন

By দেশের আলোএপ্রিল ৭, ২০২৬

ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক সমাজ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৩ লাখ

ভূমি সেবাকে জনবান্ধব করার তাগিদ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

Demo
আলোচিত

রূপগঞ্জে পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি

এপ্রিল ২৩, ২০২৬

বীরমুক্তিযোদ্ধা মোশারফ খান আর নেই

মে ৬, ২০২৬

নাসিক প্রশাসকের সঙ্গে চীনা প্রতিনিধিদলের বৈঠক

জুন ১, ২০২৬

ভিক্টোরিয়ায় নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনকে স্বাস্থ্যমন্ত্রীর জেরা

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ দেখে ঘুম, সকালে হাত বাঁধা মরদেহ উদ্ধার

জুলাই ৭, ২০২৬

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিবর্ষণ, যুবদলকর্মীকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৬, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন