Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিনোদন

দেশজুড়ে মেধা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’

দেশের আলোজুলাই ২১, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads

দেশের তৃণমূল থেকে শুরু করে আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত ও বৈচিত্র্যময় প্রতিভাকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হতে যাচ্ছে নতুন টেলিভিশন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’। প্রচলিত রিয়েলিটি শোর গণ্ডি পেরিয়ে সব ধরনের প্রতিভার জন্য উন্মুক্ত একটি জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গান, নাচ বা কমেডির মধ্যে সীমাবদ্ধ না থেকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে লোকশিল্প, লাঠিখেলা, পুতুলনাচ, বহুরূপী, অ্যাক্রোবেটিক্স, জাদুবিদ্যা, রোবটিক্স, ড্রোন শো, স্যান্ড আর্ট এবং আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্ভাবনসহ যেকোনো ব্যতিক্রমী প্রতিভা নিয়ে।

এক বছর মেয়াদি এই আয়োজনের মোট ৫২টি পর্ব থাকবে। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ৪৫ থেকে ৬০ মিনিট। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও সম্প্রচার করা হবে।

প্রতিযোগিতার জন্য প্রথমে ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। এরপর দেশের আটটি বিভাগে সরাসরি অডিশন অনুষ্ঠিত হবে। বিভাগীয় অডিশনের পর থাকবে স্টুডিও অডিশন, নকআউট রাউন্ড, সেমিফাইনাল এবং দর্শকদের ভোটে গ্র্যান্ড ফিনাল।

অনুষ্ঠানের বিচারক হিসেবে থাকবেন দেশের সংগীত, নৃত্য ও অভিনয় অঙ্গনের তিনজন খ্যাতিমান ব্যক্তিত্ব। পাশাপাশি দুইজন জনপ্রিয় উপস্থাপক প্রতিযোগীদের ব্যাকস্টেজ ও সংগ্রামের গল্প দর্শকদের সামনে তুলে ধরবেন।

এই রিয়েলিটি শোর অন্যতম আকর্ষণ হবে ‘রেড বাটন’, যার মাধ্যমে বিচারকরা প্রয়োজন হলে পারফরম্যান্স মাঝপথে থামিয়ে দিতে পারবেন। এছাড়া অসাধারণ পরিবেশনার জন্য থাকবে ‘গোল্ডেন বাটন’, যা একজন প্রতিযোগীকে সরাসরি দুই ধাপ এগিয়ে দেবে। চূড়ান্ত বিজয়ী নির্ধারণে বিচারকদের নম্বরের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক জনপ্রিয় রিয়েলিটি শো ‘ব্রিটেনস গট ট্যালেন্ট’-এর আদলে বিশ্বমানের সেট, লাইটিং এবং সিনেমাটিক ব্যাকস্টোরির সমন্বয়ে অনুষ্ঠানটি নির্মাণ করা হবে।

এই আয়োজন বাস্তবায়নের দায়িত্বে থাকবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য প্রতিভাবান মানুষ রয়েছেন, যারা শুধু উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে পরিচিতি পান না। ‘প্রতিভার সন্ধানে’ সেই মেধাবীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সবচেয়ে বড় মঞ্চ হয়ে উঠবে।

তিনি আরও বলেন, শুধু গান, নাচ বা অভিনয় নয়; লোকজ সংস্কৃতি, শারীরিক কসরত, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনসহ সব ধরনের প্রতিভাকেই এই আয়োজনের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তরুণদের মেধা বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘প্রতিভার সন্ধানে’ শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, বরং এটি দেশের প্রান্তিক মেধাকে জাতীয় স্বীকৃতি দেওয়ার একটি অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ।

তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী করে তুলবে, ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে পুনরুজ্জীবিত করবে এবং দেশের অসংখ্য অজানা প্রতিভার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

চার দশক পর মঞ্চে ফিরছেন ‘মিস্টার বিন’খ্যাত রোয়ান অ্যাটকিনসন

By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
বিনোদন

ইতালির লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা বাংলাদেশের ‘মাস্টার’

By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
বিনোদন

‘অ্যাভাটার’-এর রেকর্ড ভেঙে বিশ্ব বক্স অফিসের শীর্ষে ‘এন্ডগেম’

By দেশের আলোঅক্টোবর ৫, ২০২৬
বিনোদন

গাজার ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করে জরুরি সাহায্যের আহ্বান জোলির

By দেশের আলোঅক্টোবর ৪, ২০২৬
বিনোদন

গৃহত্যাগী তরুণ থেকে যেভাবে হয়ে উঠলেন নগরবাউল জেমস

By দেশের আলোঅক্টোবর ২, ২০২৬
বিনোদন

এবার তারকাদের নিয়ে নতুন আয়োজন ‘হ্যালো সুপারস্টারস’

By দেশের আলোঅক্টোবর ১, ২০২৬
বিনোদন

নতুন দৃশ্যসহ ফিরছে ‘স্পাইডার ম্যান, ব্র্যান্ড নিউ ডে’

By দেশের আলোসেপ্টেম্বর ৩০, ২০২৬
বিনোদন

সালমান শাহের অসমাপ্ত ছবি বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান

By দেশের আলোসেপ্টেম্বর ২৯, ২০২৬
বিনোদন

৯৯তম অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে সুমনের ‘রইদ’

By দেশের আলোসেপ্টেম্বর ২৭, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন