Close Menu
দেশের আলোদেশের আলো
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Facebook X (Twitter) Instagram
সর্বশেষ
  • চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
  • স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
  • পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
  • অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
  • সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
Facebook X (Twitter) Instagram Pinterest
ENG
দেশের আলোদেশের আলো
Daily Desher Alo
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
  • প্রচ্ছদ
  • নারায়ণগঞ্জ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • ভিডিও
  • বিশ্ব
  • আলাপ
  • বিনোদন
  • জীবনযাপন
  • খেলা
  • ই-পেপার
ENG
দেশের আলোদেশের আলো
দেশের আলো - Daily Desher Alo Advertisement
বিনোদন

চিরসবুজ নায়ক জাফর ইকবালের জন্মদিন আজ

দেশের আলোসেপ্টেম্বর ২৫, ২০২৬
Facebook Twitter Email WhatsApp Threads
নায়ক জাফর ইকবালের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, গায়ক ও বীর মুক্তিযোদ্ধা জাফর ইকবালের জন্মদিন আজ। ১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার গুলশানে জন্মগ্রহণ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি গান, গিটার ও নিজস্ব ফ্যাশনশৈলীর কারণে সত্তর ও আশির দশকে তরুণদের কাছে বিশেষ জনপ্রিয় ছিলেন জাফর ইকবাল।

সংগীতের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ ছিল তাঁর। ১৯৬৬ সালে বন্ধুদের নিয়ে ব্যান্ড দল গড়ে গায়ক ও গিটারবাদক হিসেবে সংগীতজগতে পরিচিতি পান। পরে চলচ্চিত্রে প্লেব্যাকেও জনপ্রিয় হয়ে ওঠেন। ‘বদনাম’সহ বিভিন্ন চলচ্চিত্রের জনপ্রিয় গান তাঁর কণ্ঠে শ্রোতাদের কাছে ব্যাপক সাড়া ফেলে।

মুক্তিযুদ্ধের আগে ‘আপন পর’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় জাফর ইকবালের। পরে ১৯৭৫ সালের ‘মাস্তান’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক পরিচিতি পান। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে তিনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়কদের অন্যতম হয়ে ওঠেন।

অভিনয়জীবনে প্রায় ১৫০টি চলচ্চিত্রে কাজ করেছেন জাফর ইকবাল। ‘নয়নের আলো’, ‘ভাই বন্ধু’, ‘চোরের বউ’, ‘অবদান’, ‘সাধারণ মেয়ে’, ‘একই অঙ্গে এত রূপ’, ‘ফকির মজনু শাহ’, ‘দিনের পর দিন’, ‘মেঘ বিজলী বাদল’, ‘সাত রাজার ধন’, ‘আশীর্বাদ’, ‘অপমান’, ‘প্রেমিক’ ও ‘অবুঝ হৃদয়’সহ তাঁর অভিনীত বহু চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পায়।

সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠা জাফর ইকবালের ভাই ছিলেন সংগীত পরিচালক আনোয়ার পারভেজ এবং বোন ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ। পারিবারিক এই সাংস্কৃতিক পরিবেশ তাঁর সংগীত ও অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অভিনেত্রী ববিতার সঙ্গে জাফর ইকবালের জুটি দর্শকের কাছে বিশেষ জনপ্রিয় ছিল। তাঁরা প্রায় ৩০টি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেন। দুজনের প্রেমের সম্পর্কও দীর্ঘদিন ধরে আলোচিত ছিল। এক সাক্ষাৎকারে ববিতা নিজেই জানিয়েছিলেন, তিনি জাফর ইকবালকে ভালোবাসতেন এবং জাফর ইকবালও তাঁকে ভালোবাসতেন।

কর্মজীবনের অল্প সময়েই অভিনয় ও সংগীতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেন জাফর ইকবাল। ১৯৯২ সালের ৮ জানুয়ারি মাত্র ৪১ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুর পরও তাঁর অভিনয়, গান ও নিজস্ব স্টাইলের কারণে জাফর ইকবাল বাংলা চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় তারকা হয়ে আছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

আরও সংবাদ

বিনোদন

চার দশক পর মঞ্চে ফিরছেন ‘মিস্টার বিন’খ্যাত রোয়ান অ্যাটকিনসন

By দেশের আলোঅক্টোবর ৭, ২০২৬
বিনোদন

ইতালির লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা বাংলাদেশের ‘মাস্টার’

By দেশের আলোঅক্টোবর ৬, ২০২৬
বিনোদন

‘অ্যাভাটার’-এর রেকর্ড ভেঙে বিশ্ব বক্স অফিসের শীর্ষে ‘এন্ডগেম’

By দেশের আলোঅক্টোবর ৫, ২০২৬
বিনোদন

গাজার ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করে জরুরি সাহায্যের আহ্বান জোলির

By দেশের আলোঅক্টোবর ৪, ২০২৬
বিনোদন

গৃহত্যাগী তরুণ থেকে যেভাবে হয়ে উঠলেন নগরবাউল জেমস

By দেশের আলোঅক্টোবর ২, ২০২৬
বিনোদন

এবার তারকাদের নিয়ে নতুন আয়োজন ‘হ্যালো সুপারস্টারস’

By দেশের আলোঅক্টোবর ১, ২০২৬
বিনোদন

নতুন দৃশ্যসহ ফিরছে ‘স্পাইডার ম্যান, ব্র্যান্ড নিউ ডে’

By দেশের আলোসেপ্টেম্বর ৩০, ২০২৬
বিনোদন

সালমান শাহের অসমাপ্ত ছবি বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান

By দেশের আলোসেপ্টেম্বর ২৯, ২০২৬
বিনোদন

৯৯তম অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে সুমনের ‘রইদ’

By দেশের আলোসেপ্টেম্বর ২৭, ২০২৬

ই-পেপার

দৈনিক দেশের আলো | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | সোমবার, ২০ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | রোববার, ১৯ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক দেশের আলো | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাম্প্রতিক সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে ঈদের পর কার্যকর হবে আগের নির্দেশনা

By দেশের আলোমে ২৬, ২০২৬

আজ থেকে সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা

এ বছরেই সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

দেশ ও মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

Demo
আলোচিত

পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে: ডিসি রায়হান কবির

এপ্রিল ২৪, ২০২৬

আনিসুল ইসলাম সানির সাথে ১৮নং ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

মে ৭, ২০২৬

বাবাকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ছেলে

জুন ৩, ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের উন্নতি দৃশ্যমান: নাসিক প্রশাসক সাখাওয়াত

জুন ১৬, ২০২৬

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

জুলাই ১০, ২০২৬

ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার বিরোধে হিমঘরে সন্তানের লাশ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ফলো করুন
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
সম্পাদক ও প্রকাশক
আনিসুল ইসলাম সানি
সিটি পাবলিশিং হাউজ লিমিটেড, ১ রামকৃষ্ণ মিশন রোড (ইত্তেফাক ভবন), ঢাকা-১২০৩ হতে মুদ্রিত এবং সম্পাদক কর্তৃক ১০০ (পুরাতন-৭২), বঙ্গবন্ধু সড়ক, ইসলাম মার্কেট, উকিলপাড়া, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
যোগাযোগ
ফোন : ২২৪৪৩০০৪৪, ফ্যাক্স : ২২৪৪৩২৯১১, মোবাইল : ০১৭৩২৪৫৩৩২৫
হোয়াটসঅ্যাপ : ০১৩১২৫৩৮২৩৯
ই-মেইল : desheralo@yahoo.com | ওয়েব : www.dailydesheralo.com

ঢাকা ব্যুরো
দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), ২৬ শহিদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা-১২০৩।

© দৈনিক দেশের আলো ও dailydesheralo.com-এর সমস্ত লেখা, ছবি, ভিডিও এবং অন্যান্য সামগ্রী প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ব্যতীত কোনো ব্যবহার, প্রকাশ বা পুনঃবিতরণ নিষিদ্ধ।
© ২০২৬ দৈনিক দেশের আলো Designed by PaddlePress.

Type above and press Enter to search. Press Esc to cancel.

প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
প্রিয় পাঠক, আপনার জন্য সুসংবাদ
দৈনিক দেশের আলো-এর ইংলিশ সংস্করণ এখন পরীক্ষামূলকভাবে চালু। দেশ-বিদেশের নির্বাচিত সংবাদ ও বিশেষ কলাম পড়ুন একসাথে।
ভিজিট করুন